এইমাত্র
০৭ জানুয়ারি ২০১৯
১৫:৪০
বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:১৮
তিন সপ্তাহ ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর নিকটাত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না : অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী
এইমাত্র
০৬ জানুয়ারি ২০১৯
২১:০৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে রংপুর রাইডার্স; তারা ৮ রানে হারিয়েছে খুলনা টাইটানসকে
১৯:১৯
বিপিএলে দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস : খুলনা ১২৭/৩ (১৬ ওভার) রংপুর ১৬৯ রান
১৭:৪০
বিপিএলে দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস : রংপুর ১৬৯/৩ (২০ ওভার)
১৬:০৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস; তারা চার উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্সকে
১৫:৩২
নতুন মন্ত্রিসভা ৪৬ জনের—মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৯, তিনজন উপমন্ত্রী; বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্যদের নাম জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথের জন্য ফোন পেয়েছেন ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, আ হ ম মুস্তফা কামাল, ডা. দীপু মনি, ড. আবদুর রাজ্জাক, এম এ মান্নান, টিপু মুনশি, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, শাহরিয়ার আলম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাইফুজ্জামান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ আহসান রাসেল, তাজুল ইসলাম, শাহাব উদ্দিন, শ. ম. রেজাউল করিম, এনামুল হক শামীম, সাধন চন্দ্র মজুমদার, ড. এনামুর রহমান, আ ক ম মোজাম্মেল হক, আশরাফ আলী খান খসরু, বীর বাহাদুর উ শৈ সিং
১৫:২০
নতুন মন্ত্রিসভা ৪৬ জনের; মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৯, তিনজন উপমন্ত্রী
১৪:২৬
বিপিএলে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স : কুমিল্লা ১৩০/৬ ( ১৯.৫ ওভার) সিলেট ১২৭ রান
১৩:৫২
শপথ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা : আ স ম আবদুর রব
১৩:৫২
দুর্নীতির মামলায় ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ বিশেষ জজ আদালতের
১৩:২৫
সাংবাদিক শিমুল হত্যা মামলায় বহিষ্কৃত মেয়র মিরুকে হাইকোর্টে দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ, ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ
১২:৪৪
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এইচ এম এরশাদ
১২:৪৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি ২০ জানুয়ারি
১২:৩৮
বিপিএলে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স : সিলেট ১২৭/৮ (২০ ওভার)
১২:১৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস
১০:৪০
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, প্রথম জানাজা শেষে গার্ড অব অনার প্রদান, পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
০৯:৪৮
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটের রাতে নারীকে গণধর্ষণের ঘটনায় ফেনী থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে
০৮:৫৬
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন
০৮:৫৫
আজ সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা, এরপর দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে দ্বিতীয় জানাজা, দুপুর ২টায় ময়মনসিংহের তৃতীয় জানাজা হবে; আসরের পর বনানী কবরস্থানে দাফন

Pages