এইমাত্র
৩০ ডিসেম্বর ২০১৮
১০:৫১
সকাল থেকে অনেক অভিযোগ এসেছে, সুষ্ঠু নির্বাচন আমার একার দায়িত্ব নয় : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
১০:৫১
কোনো পোলিং এজেন্ট নয়, শুধু আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে : আইজিপি
১০:৪৮
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, জনগণের রায় মেনে নেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
১০:৩৩
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : সজীব ওয়াজেদ জয়; যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ভোট দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান
০৯:৪৩
রাঙামাটির কাউখালীতে নির্বাচনী সহিংসতায় এক যুবক নিহত : পুলিশ
০৯:২২
সারা দেশে বিভিন্ন স্থানে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন; তিনি সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
০৮:৫১
জনগণ ভোট দিতে পারলে ভোটবিপ্লব হবে, জয়ী হবে জাতীয় ঐক্যফ্রন্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; তিনি সকালে ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন
০৮:২৮
সারা দেশে সহিংসতার চেষ্টা চালাচ্ছে বিএনপি, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার, তিনি আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
০৮:১৬
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন
০৮:০৫
সারা দেশে একযোগে আজ সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটপর্ব শুরু, ২৯৯টি সংসদীয় আসনে এবার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন
এইমাত্র
২৯ ডিসেম্বর ২০১৮
১৭:০২
কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াব না, আবারও বললেন ড. কামাল হোসেন; ভোটারদের কাল সকাল সকাল ভোট দিতে যাওয়ার আহ্বান
১৬:৪৬
ভোটারদের নির্বিঘ্নে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম
১৬:০৮
রেকর্ড সংখ্যক প্রার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করছে, সুনির্দিষ্ট ফৌজদারী অভিযোগ ছাড়া পোলিং এজেন্টদের হয়রানি করা যাবে না : সিইসি; দলমত নির্বিশেষে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ
১৩:৫৩
বিএনপি নেতাদের ফোনালাপই প্রমাণ করে নির্বাচনে তাদের ভরাডুবি হবে- নোয়াখালীতে ওবায়দুল কাদের
১৩:৫২
নির্বাচনে থাকা না-থাকা নিয়ে দলে কোনো বিরোধ নেই, শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
১১:৪৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী ইপিজেডে দাঁড়িয়ে থাকা বাসকে অন্য একটি বাস ধাক্কা দিলে তিনজন পোশাক শ্রমিক নিহত এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন
১১:২৩
আজ শনিবার বিকালে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট
০৯:৫৭
যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বাড়িতে আগুন লেগে ঘুমন্ত দুই শিশু নিহত
এইমাত্র
২৮ ডিসেম্বর ২০১৮
২২:০১
নির্বাচনের সময়ে ও এর আগে-পরে বিএনপি ও জামায়াত সারাদেশে সহিংসতা সৃষ্টি করতে পারে: ইসিতে অভিযোগ আওয়ামী লীগের প্রতিনিধি দলের
২০:৫৮
সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন- বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান; বিএনপি ও ঐক্যফ্রন্টের ১০ হাজার নেতাকর্মীকে আটকের অভিযোগ
