এইমাত্র
৩০ এপ্রিল ২০১৯
১৮:৫০
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা
১৭:২০
আইসিসির অনুমতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের জার্সির রঙের পরিবর্তন করা হচ্ছে : বিসিবি সভাপতি
১৬:৩২
ময়মনসিংহের গৌরীপুরে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
১৫:২১
চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সহকারী সার্জন পদে চার হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের সুপারিশ
১৪:০৬
মানহানির অভিযোগ এনে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে সাংবাদিকের মামলা
১৩:৫১
সর্বোচ্চ ভালো করার টার্গেট নিয়ে বিশ্বকাপ খেলতে ক্রিকেটারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, গণভবনে জাতীয় ক্রিকেট দলের সৌজন্য সাক্ষাৎ
১৩:০৮
শপথের জন্য সময় বাড়াতে সংসদ সচিবালয়ে কোনো চিঠি দেওয়া হয়নি : মির্জা ফখরুল
১৩:০৫
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরিত ককটেলটি অনেক শক্তিশালী ছিল, আইএসের দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : ডিএমপি কমিশনার
১২:৫৫
রাজধানীর বছিলায় অভিযানে নিহত দুজন জেএমবির সদস্য : ব্রিফিংয়ে র‍্যাব
১১:৩০
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ, জামিন দিলেও অন্য মামলা থাকায় মুক্তি পাবেন না, তাই এখন জামিন নয় : হাইকোর্ট; দুই মাসের মধ্যে বৈচারিক আদালতের নথি তলব, অর্থদণ্ড স্থগিত
১১:১৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
০৮:৫৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মা ও দুই শিশুর লাশ উদ্ধার; বিষপানে মৃত্যু বলে ধারণা পুলিশের
০৮:৪১
মাদারীপুর ও সিরাজগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন; আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী
এইমাত্র
২৯ এপ্রিল ২০১৯
২১:৪৩
সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার, যৌন নিপীড়ন রোধে প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনে পরিবর্তন আনা হবে : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০:০২
সংসদ ও সংসদের বাইরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে বিএনপির নির্বাচিতরা শপথ নিয়েছেন- মির্জা ফখরুল
১৮:৫৭
শপথগ্রহণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির সংসদ সদস্যরা
১৭:৫০
এমপি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত চার সদস্য। তাঁরা হলেন আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেন (বগুড়া-৪)
১৭:৩৮
এফবিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম
১৬:০৬
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি সালাহউদ্দিন গ্রেপ্তার
১৫:৪১
রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত : মন্ত্রিসভায় অনুমোদন

Pages