এইমাত্র
০৪ মে ২০১৯
১৩:৪৩
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৫ মাস পর কারাগার থেকে আজ জামিনে মুক্তি পেয়েছেন
১৩:৪৩
ফেনীর নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র চলতি মাসে দেওয়া হবে : পিবিআই-প্রধান বনজ কুমার মজুমদার
১০:৫৫
রাজবাড়ীতে বাস–ট্রাক সংঘর্ষে চারজন নিহত, আহত ১৬
১০:৪১
ভারতের স্থলভাগ দিয়ে প্রবেশ করায় ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে পড়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল বিকাল পর্যন্ত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কম- আবহাওয়া অধিদপ্তর
১০:৪০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৪২ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ে গেছে
০৮:৪২
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত; সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল হয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে, ভারতের স্থলভাগ দিয়ে প্রবেশ করায় তা দুর্বল হতে থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কম : আবহাওয়া অধিদপ্তর, ঘরচাপা পড়ে বরগুনার পাথরঘাটায় দুইজন, নোয়াখালীর সুবর্ণচরে একজন ও বাগেরহাটে গাছচাপায় একজন নিহত
০৮:৩৩
ময়মনসিংহের নান্দাইলে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত; অস্ত্র ও মাদক উদ্ধার
এইমাত্র
০৩ মে ২০১৯
১৮:৪১
ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ’ ফুটবলের ফাইনাল ম্যাচ স্থগিত করেছে বাফুফে। স্বাগতিক বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা।
১৮:০২
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ ৬ মে
১৬:১৩
কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও পাকুন্দিয়ায় বজ্রপাতে চারজন এবং বাগেরহাটে গাছচাপায় একজনের মৃত্যু
১৫:৫৪
ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ মধ্যরাতের পর খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানবে, বিকেল ৩টায় মোংলা থেকে ৪৪৫ কিলোমিটার দূরে ছিল ‘ফণী’, মোংলা ও পায়রা বন্দরে৭ নম্বর বিপদ সংকেত বহাল
১৪:৪৯
রংপুরের বনানীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-শিশুসহ তিনজন নিহত
১৪:১৭
‘ফণী’র প্রভাবে উপকূলীয় অঞ্চলের নদ-নদীর জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, পটুয়াখালীর মির্জাগঞ্জের মেহেন্দীয়া বাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত, লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে
১২:০২
‘ফণী’র ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, দলের পক্ষ থেকেও প্রস্তুতি রয়েছে : মাহবুব-উল-আলম হানিফ
১২:০২
জানমালের ক্ষতি যাতে না হয়, সে জন্য ‘ফণী’ আঘাত হানার আগেই আগাম প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান রিজভী আহমেদের
১১:৪৯
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি, উপকূলের আট জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২৫ কিলোমিটার
১১:২৫
ঘূর্ণিঝড় ‘ফণী’ যখন বাংলাদেশে আঘাত হানবে তখন এর গতিবেগ প্রায় অর্ধেক কমে আসবে, ধারণা করা হচ্ছে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে তা খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আছড়ে পড়বে : আবহাওয়া অধিদপ্তরের পরিচালক
০৯:৩১
ভারতের ওডিশার পুরি উপকূলে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী'
০৮:২৫
ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেগে ভারতের ওডিশার পুরি উপকূলে আঘাত হানতে পারে, সন্ধ্যায় ৬টা নাগাদ বাংলাদেশের খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে; বন্দরে পণ্য ওঠানামা বন্ধ, জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে
এইমাত্র
০২ মে ২০১৯
২১:১৬
সৌদি আরবের সাগরায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত, গুরুতর আহত ২

Pages