এইমাত্র
২৫ এপ্রিল ২০১৯
১৫:১২
মানি লন্ডারিং বন্ধে সব ধরনের আমদানি-রপ্তানি পণ্য স্ক্যানিং করা হবে : অর্থমন্ত্রী
১৫:১২
গণভবনে আগামীকাল বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর-পরবর্তী সংবাদ সম্মেলন
১৩:২৩
অভিযোগপত্র দাখিলের পর নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে : আইনমন্ত্রী
১৩:২২
যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়, তারা জনদুশমন; সময়মতো তাদের বিচার হবে : গয়েশ্বর চন্দ্র রায়
১৩:২১
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান হত্যা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
১২:৩৭
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন
১২:২৯
ওয়াসার পানির মান আগের তুলনায় অনেক ভালো, তবে সেই পানি সরাসরি কেউ খাবে কি না, কীভাবে খাবে তা তাদের বিষয়, আলাদাভাবে পাইপের মাধ্যমে খাবার পানি সরবরাহ ব্যয়সাপেক্ষ : স্থানীয় সরকারমন্ত্রী
১১:৪৭
বাংলাদেশে সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান; ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
১১:১১
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলীয় একটি শহরে আদালতের পাশে আজ সকালে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে; কোনো হতাহত নেই
০৯:৪৬
সাভারের আমিনবাজারের মধুমতি মডেল টাউন অবৈধ : আপিল বিভাগ
০৯:৪৬
কেরানীগঞ্জের চুনকাটিয়ায় প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
০৯:০৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার কাঠবোঝাই জিপ উল্টে ঘুমন্ত চার শ্রমিক নিহত
এইমাত্র
২৪ এপ্রিল ২০১৯
২০:০২
এক ম্যাচ হাতে রেখেই বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা
১৯:৪০
শ্রীলঙ্কায় হামলার ঘটনা মানবজাতির জন্য অকল্যাণকর- সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশবাসীকে সতর্ক থেকে অস্বাভাবিক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান; শ্রীলঙ্কায় হামলা ও বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গ্রহণ
১৮:১৪
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরী জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন
১৫:৪৮
মুক্তিযুদ্ধের সময় দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার রায় যেকোনো দিন
১৫:০২
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীকে দেখতে শেখ সেলিমের বনানীর বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৪:৩৪
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে বহনকারী ট্রেনটি রাশিয়ার উপকূলীয় শহর ভ্লাদিভস্তকে পৌঁছেছে; প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার
১২:৫৯
লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৫৪
লন্ডনে অর্থ পাচার মামলায় ব্যবসায়ী গিয়াস আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ১২ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত

Pages