এইমাত্র
০৩ অক্টোবর ২০১৯
১৬:২৫
মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া মাদক মামলায় তৃতীয় দফায় দুদিনের রিমান্ডে
১৩:২২
আদালতের রায়ে দণ্ডিত খালেদা জিয়া, আইনি প্রক্রিয়া ছাড়া মুক্ত হওয়ার কোনো পথ নেই : তথ্যমন্ত্রী
১২:৪০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারো অনুকম্পায় মুক্ত হবেন না, আন্দোলনের মাধ্যমে জনগণই তাঁকে মুক্ত করবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:৪০
বরগুনার রিফাত হত্যা মামলার পলাতক আট আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত
১২:৪০
রাজধানীর খিলক্ষেত থেকে হরকাতুল জিহাদের তিন সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট
১২:০৫
খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিএনপির বক্তব্য আর চিকিৎসকদের বক্তব্যের কোনো মিল নেই- ওবায়দুল কাদের
১১:১৬
অনলাইনে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক সেলিম প্রধান মাদকের মামলায় চার দিনের রিমান্ডে
১০:৩৩
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৮:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফরে আজ সকালে ঢাকা ছেড়েছেন
এইমাত্র
০২ অক্টোবর ২০১৯
২২:৩৪
চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের
১৮:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে খোঁজখবর নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
১৬:৩৬
প্যারোল নয়, জামিন চান খালেদা জিয়া, মুক্তি নিয়ে সরকারের সঙ্গে কোনো দেনদরবার হচ্ছে না : রুমিন ফারহানা
১৬:০২
অস্ত্র ও মানি লন্ডারিং মামলায় জি কে শামীমের ৯ দিনের রিমান্ড মঞ্জুর
১৩:০৪
জামিন পেলে খালেদা জিয়া চিকিৎসা নিতে বিদেশ যাবেন, এমন প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছিয়েছে বিএনপি; প্রধানমন্ত্রী বলেছেন জামিনের বিষয়ে সরকারের কিছু করার নেই : ওবায়দুল কাদের
১১:১০
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৫৭
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফাত উল্লাহ সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত
এইমাত্র
০১ অক্টোবর ২০১৯
২২:৪০
আগামী ৩ অক্টোবর থেকে ভারত সফরকালে কয়েকটি চুক্তি স্বাক্ষর ছাড়াও যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি দ্বিপক্ষীয় প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি- ভারতীয় পররাষ্ট্র দপ্তর
১৮:০৪
খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ, জামিন না দিয়ে সরকার তাঁর ওপর জুলুম করছে : বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সাংসদ হারুন অর রশিদ
১৭:০৮
অনলাইনে ক্যাসিনো ব্যবসা করার অভিযোগে আটক সেলিম প্রধানের বনানী ও গুলশানের বাসা থেকে ২৯ লাখ টাকা, আট কোটি টাকার চেক, ২৩ দেশের ৭৭ লাখ বৈদেশিক মুদ্রা, কয়েকটি কম্পিউটার ও বিপুল বিদেশি মদ জব্দ করেছে র্যাব, আটক ১
১৫:১২
অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত আটক সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর একটি বাসা থেকে ২১ লাখ টাকা উদ্ধার, কয়েকটি কম্পিউটার জব্দ
