এইমাত্র
২৯ অক্টোবর ২০১৯
২০:২৫
আইসিসির শাস্তি মাথা পেতে নিচ্ছি, সবার সমর্থন থাকলে আরো শক্তিশালী হয়ে ফিরে আসব : মিরপুরে সাকিব আল হাসান
১৮:৩৯
তিনটি অভিযোগ এনে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর
১৮:২০
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি দিবা-রাত্রি ম্যাচ হবে–প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
১৬:৫৯
চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত
১৬:২১
সাকিব ভুল করেছে ঠিক, কিন্তু বিসিবি সব সময় তার সঙ্গে আছে : গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
১৪:০২
ভারত সফরে সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ; টেস্ট অধিনায়ক মুমিনুল
১২:৫৬
সাকিবের সঙ্গে যেন কোনো অন্যায় না হয়, সে জন্য তাঁর পাশে আছে সরকার, আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে বিসিবিকে : সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
১২:৪৫
রংপুরের নর্থবেঙ্গল জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১২:৪৫
শেয়ারবাজারের বর্তমান দুরবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও দেশের স্টক এক্সচেঞ্জগুলোর দুর্নীতি দায়ী, ২০১৯ সালের দরপতনের তদন্ত দাবি পুঁজিবাজার বিনিয়োগ ঐক্য পরিষদের
১১:৫৪
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত
১১:০৭
২ নভেম্বর শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষার ইংরেজি ছাড়া সব বিষয়ে প্রশ্ন হবে সৃজনশীল পদ্ধতিতে, সামাজিক মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
০৭:৪২
চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত; র‍্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য, অস্ত্র ও গুলি উদ্ধার
এইমাত্র
২৮ অক্টোবর ২০১৯
২০:০৪
ভারত সফরের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল
১৬:২৯
দুদকের মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপির এমপি হারুন অর রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট, জরিমানা স্থগিত
১৫:১৩
২০২০ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন, মোট ২২ দিনের মধ্যে ৮ দিনই সাপ্তাহিক ছুটি
১৪:০৫
স্বরাষ্ট্রমন্ত্রী কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাক্ষাতের সুযোগ দিলে আওয়ামী লীগের আপত্তি থাকবে না : ওবায়দুল কাদের
১৪:০৫
খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি, প্রতিনিয়ত তাঁর স্বাস্থ্যগত বিষয় তদারকি করা হয়- প্রেস ব্রিফিংয়ে বিএসএমএমইউয়ের পরিচালক
১৩:১৮
খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে : ড. খন্দকার মোশাররফ হোসেন
১৩:১৮
নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যের ব্যাখ্যায় সন্তুষ্ট ১৪ দল : মোহাম্মদ নাসিম
১৩:১৮
আজারবাইজান সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Pages