এইমাত্র
২৬ সেপ্টেম্বর ২০১৯
১৩:৫৪
ফেনীর নুসরাত হত্যা মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রোববার রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন
১৩:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৫ দশমিক ৪৯ শতাংশ
১৩:১১
নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ, যা বিএনপি পারেনি : সিলেটে ওবায়দুল কাদের
১০:১৯
গাজীপুরের পূবাইলে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা
০৯:৫২
কক্সবাজারের উখিয়ার রত্নাপালংয়ে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার
০৭:৩০
পুলিশের পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব, বিপুল মদ উদ্ধার
০৭:৩০
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর খিলগাঁও ও খুলনার ডুমুরিয়ায় দুজন নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
এইমাত্র
২৫ সেপ্টেম্বর ২০১৯
২২:৪৪
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে টহলরত সেনা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সেনা সদস্য আহত, একটি এসএমজি, ২৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ও অন্যান্য সামগ্রীসহ আহত অবস্থায় এক সন্ত্রাসী আটক: আইএসপিআর
২১:৫৭
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক পদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পদমর্যাদা দিয়েছে সরকার
১৯:৩১
পূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
১৭:৪২
প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১৩:১৫
এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন অকার্যকর ওষুধ দিয়েছে, ক্রয় প্রক্রিয়ার সব পর্যায়ে দুর্নীতি হয়েছে : টিআইবি
১২:০৩
ক্যাসিনোর উৎস হয়েছিল হাওয়া ভবন থেকে, মাদক-দুর্নীতি ও অনিয়ম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অভিযান চলবে : সাভারে ওবায়দুল কাদের
১১:১৩
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সপ্তম দিনে গড়িয়েছে
০৯:৩৬
রোহিঙ্গা সংকটের মূলে মিয়ানমার, তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে- নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৭:৩৫
সুনামগঞ্জের দিরাইয়ে কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় আরো চারজনের লাশ উদ্ধার, এ নিয়ে মোট আটজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ দুজন
০৭:৩৪
রাজধানীর হাতিরপুলে মধ্যরাতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন; র্যাবের দাবি, নিহত ব্যক্তি ছিনতাইকারী
এইমাত্র
২৪ সেপ্টেম্বর ২০১৯
২১:০৫
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ; দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে
২০:৪৯
সুনামগঞ্জের দিরাইয়ের কালিয়াকুটা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, চারজনের প্রাণহানি, ১০ থেকে ১৫ জন নিখোঁজ
১৮:৪৯
ক্যাসিনো ব্যবসায় জড়িত ও অবৈধ সম্পদ লেনদেনের অভিযোগে এমপি নুরন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী এবং যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
