এইমাত্র
২৪ জানুয়ারি ২০২০
১১:২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২৩ জানুয়ারি ২০২০
১৬:৫৪
রোহিঙ্গা সুরক্ষা ও গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা চলবে, মিয়ানমারের আপত্তি গ্রহণযোগ্য নয়, গণহত্যার দায় তারা এড়াতে পারে না, রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে, মিয়ানমারে রোহিঙ্গারা এখনো গণহত্যার ঝুঁকির মধ্যে রয়েছে, গণহত্যার কোনো আলামত নষ্ট করা যাবে না, চার মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জানাতে হবে মিয়ানমারকে, গণহত্যায় জড়িত সেনাসদস্যদের বিচারের আওতায় আনতে হবে : হেগের আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী আদেশ; মামলা করার অধিকার গাম্বিয়ার রয়েছে এবং ওআইসিসহ যেকোনো সংস্থা ও দেশের সহযোগিতা তারা চাইতে পারে
১৫:২১
রোহিঙ্গা সুরক্ষা ও গণহত্যার বিচারে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া শুরু
১৩:৫৫
শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে সেনা, নৌ ও বিমানবাহিনীকে আরো আধুনিক করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন
১৩:১৯
আওয়ামী লীগ ইভিএমের পক্ষে, তবে কতটুকু ব্যবহার করা হবে বা আদৌ করবে কি না, তা নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন এক দফা পেছানোর পর আর পেছানোর কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের
১১:২৮
দুর্নীতির সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের, নিচের দিক থেকে অবস্থান ১৪তম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত দুর্নীতির ধারণা সূচক-২০১৯ প্রকাশ
১১:১৩
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২২ জানুয়ারি ২০২০
১৯:০৩
বঙ্গবন্ধু গোল্ডকাপ : প্রথম সেমিফাইনালে সেশেলসকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ফিলিস্তিন
১৮:২০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ৭
১৭:৩১
বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর বক্তব্য দুঃখ জনক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৭:৩১
বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে ফিফার শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী গোলরক্ষক হুলিও সিজার
১২:৫৭
হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙা শুরু, ছয় মাসের মধ্যে কাজ শেষ হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
১১:১৫
প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৫১
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনাটি নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে দেখা উচিত : চট্টগ্রামে ওবায়দুল কাদের
এইমাত্র
২১ জানুয়ারি ২০২০
১৯:০৭
ঢাকার কেরানিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
১৬:৫৮
রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হবে আগামীকাল–গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
১৫:৩৭
সাড়ে ৩ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ ১৯ ব্যবসায়ীর ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ হাইকোর্টের
১২:৫৬
ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি ২৬ জানুয়ারি
১২:৫৬
ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতি ব্যালটের চেয়ে সহজ : ইসির সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী
১২:২৭
যশোর-৬ আসনের সাংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
