এইমাত্র
২১ জানুয়ারি ২০২০
১১:৫৪
রাজধানীর গাবতলীর বাঘবাড়ি এলাকায় বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় হামলা, পাল্টাপাল্টি ধাওয়া
১১:৩৯
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের এপিএস কুদ্দুস আহমেদ ও হুইপ শামসুল হকের পিএ এজাজ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
১১:৩৯
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৩০ জানুয়ারি, ২২ আসামির হাজিরা
এইমাত্র
২০ জানুয়ারি ২০২০
১৫:২৭
১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও গণহত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
১২:৪৮
এলপি গ্যাস সিলিন্ডারে দাম লিখে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল, মূল্য নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ
১২:৪৮
ঢাকা শহরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল
১২:২৩
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের চার সপ্তাহের আগাম জামিন, বাকি পাঁচজনকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের
১১:২০
২০০১ সালে রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড
এইমাত্র
১৯ জানুয়ারি ২০২০
২১:৩১
ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
১৯:০০
শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ
১৭:২৬
ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে অমর একুশে গ্রন্থমেলা এক দিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি শুরু হতে পারে– বাংলা একাডেমির মহাপরিচালক
১৫:৫২
কলেজছাত্র নাইমুল আবরার মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ছয়জনের জামিন শুনানি কাল; তাঁদের গ্রেপ্তার ও হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
১৫:২১
সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি করা যাবে না, এ সংক্রান্ত রায় সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে স্থগিত
১১:৫৫
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে, পরিচালনা করছেন মাওলানা জামশেদ
১১:০৪
সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের অযোগ্যতাই দায়ী : মির্জা ফখরুল
১০:৪২
মৌলভীবাজারের বড়লেখায় পাল্লাতল চা বাগানের সীমান্তবর্তী এলাকায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন খুন
১০:১৮
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ; খালেদা জিয়া সম্মতি দিলে চিকিৎসা দিতে বাধ্য বিএসএমএমইউ, তাঁকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন আইনজীবীরা : আপিল বিভাগ
এইমাত্র
১৮ জানুয়ারি ২০২০
২০:২৫
৩০ জানুয়ারির পরিবর্তে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের নতুন তারিখ ১ ফেব্রুয়ারি
২০:০৮
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে- শিক্ষা মন্ত্রণালয়
১৪:৩৬
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ
