এইমাত্র
২৯ ডিসেম্বর ২০১৯
১৫:২৭
ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা
১২:০০
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটিতে ব্যারিস্টার ফজলে নূর তাপস আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন
এইমাত্র
২৮ ডিসেম্বর ২০১৯
২০:৫৫
ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে কাল : ওবায়দুল কাদের
২০:১৩
ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, দক্ষিণে ফজলে নূর তাপস এবং উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে মনোনয়ন
১৮:৫৪
ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে ইশরাক হোসেন, উত্তর সিটিতে তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি
১৪:০১
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে পুলিশ, বেসামরিক নাগরিকসহ অন্তত ১০০ জন নিহত, জানিয়েছেন দেশটির এক সাংসদ
১৩:৩৪
জাতীয় পার্টির কমিটি ঘোষণা; প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, জি এম কাদের চেয়ারম্যান, মশিউর রহমান রাঙ্গা মহাসচিব নির্বাচিত
১৩:০৬
জাতীয় পার্টির নবম সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন; প্রধান পৃষ্ঠপোষক পদ সংযোজন, তিনি হবেন সর্বোচ্চ সম্মানিত, তবে সব ক্ষমতা থাকবে চেয়ারম্যানের হাতে, কো-চেয়ারম্যান হবেন সাতজন
১২:২০
সংবিধান ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান
১০:২৬
বাংলাদেশ বিমানের দুটি ড্রিমলাইনার ‘অচিনপাখি’ ও ‘সোনারতরী’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২৭ ডিসেম্বর ২০১৯
১৯:৪৮
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থন দেবে ২০ দল : জোটের বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান
১৯:৩৪
কুমিল্লার কান্দিরপাড়ে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ ধসে একজন নির্মাণ শ্রমিক নিহত, উদ্ধার ১১
১৮:৩১
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক চলছে
১২:৩৬
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কারা হবেন, তা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আগে তা নিশ্চিত নয়; যাঁরা বিজয়ী হতে পারবেন, তাঁদেরই প্রার্থী করা হবে : ওবায়দুল কাদের
১০:৫৩
গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১০:২৮
রাজধানীর বাড্ডা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজি’র ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট
০৯:৩৪
কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত
এইমাত্র
২৬ ডিসেম্বর ২০১৯
২১:৫০
কোষাধ্যক্ষসহ তিনটি পদখালি রেখে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ; সাংগঠনিক সম্পাদক : অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল; অর্থ ও পরিকল্পনা সম্পাদক : বেগম ওয়াসকিয়া আয়শা, তথ্য ও গবেষণা : ড. সেলিম মাহবুব, শ্রম ও জনশক্তি : হাবিবুর রহমান সিরাজ, উপপ্রচার সম্পাদক : আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক : সায়েম খান
১৬:২৯
মেয়র পদে নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে তাবিথ আউয়াল ও ড. আসাদুজ্জামান রিপন এবং দক্ষিণে ইশরাক হোসেন বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন
১৫:০৮
পাকিস্তান সফরে বিদেশি কোচিং স্টাফরা যেতে চান না, পাকিস্তানে যাওয়া নিয়ে খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন, টি-টোয়েন্টি সিরিজ শেষের পর টেস্ট নিয়ে সিদ্ধান্ত : বিসিবি সভাপতি
