এইমাত্র
১৬ জুলাই ২০২০
১০:৪৬
করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেওয়া হয়েছে
এইমাত্র
১৫ জুলাই ২০২০
১৮:১০
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে ডিবিতে হস্তান্তর, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ঢাকা মেডিকেলে
১৭:১৭
করোনা টেস্ট জালিয়াতির মামলায় জেকেজির আরিফ চৌধুরী চার দিনের রিমান্ডে
১৬:১৫
রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের তথ্যের ভিত্তিতেই সাহেদের অবস্থানের খোঁজ মেলে, সীমান্ত এলাকা দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করেছিলেন, আজই তাকে ডিএমপির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে : ব্রিফ্রিংয়ে র‍্যাব মহাপরিচালক
১৪:৩৫
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু, এ নিয়ে মোট ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু; নতুন করে দেশে আরো ৩ হাজার ৫৩৩ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে
১৪:০৫
রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তাব্যক্তিদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর, বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যহত থাকবে : ব্রিফিংয়ে ওবায়দুল কাদের
১৪:০৫
কোনো অপরাধী ছাড় পাবে না, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন রিজেন্টের সাহেদ : স্বরাষ্ট্রমন্ত্রী
১৩:২৯
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের তিন দিন পর পর্যন্ত মোট নয় দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার
১২:৫৭
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর জবাবে আগের সচিবের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল বলে উল্লেখ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক : স্বাস্থ্য সচিব
১২:৪৫
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ
০৭:৫৪
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে পিস্তল ও গুলিসহ সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব, হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে; করোনা টেস্ট নিয়ে জালিয়াতি ও প্রতারণাসহ অর্ধশতাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে
এইমাত্র
১৪ জুলাই ২০২০
১৬:৫৭
সাবেক বন ও পরিবেশমন্ত্রী ও বিএনপির নেতা শাহজাহান সিরাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); আজ বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন
১৪:৩৮
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪২৪ জন, নতুন করে আরো তিন হাজার ১৬৩ জন আক্রান্ত, এ নিয়ে মোট এক লাখ ৯০ হাজার ৫৭ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১১:২৮
রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
১০:০৪
করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে পটুয়াখালী থেকে ঢাকায় আনা হচ্ছে : আইএসপিআর
এইমাত্র
১৩ জুলাই ২০২০
২০:৩৬
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত
১৬:০৬
দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৪:৩৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৯ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩৯১ জন, নতুন করে আরো তিন হাজার ৯৯ জন আক্রান্ত, এ নিয়ে মোট এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
এইমাত্র
১২ জুলাই ২০২০
১৯:০৯
‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ স্বাস্থ্য অধিদপ্তরের এই চিঠির বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে অধিদপ্তরের মহাপরিচালকে শোকজ করেছে মন্ত্রণালয়
১৮:৪৫
বিদেশ গমনকারী সব বাংলাদেশিকে করোনা নেগেটিভ সনদ নিতে হবে, সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকে পরীক্ষা করে সনদ সংগ্রহ করা যাবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

Pages