এইমাত্র
০৯ জুলাই ২০২০
১২:০৪
রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলী রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার
১২:০৩
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির ঘটনায় নোটিশের জবাব দিতে দুদকে ডিটেক ইমেজিং লিমিটিডের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির; বিদেশে থাকার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন টেকনো ট্রেড লিমিটেডের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠু
১১:৪৫
অবৈধভাবে ভিয়েতনামে গিয়ে আটকেপড়া ২৭ জন এবং ভিয়েতনামফেরত ১১ জন বাংলাদেশি নাগরিক পাঠানোর সঙ্গে জড়িত পাচার চক্রের মূলহোতাসহ ৩ জনকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব, বিপুল পাসপোর্ট উদ্ধার
০৮:১৪
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ
এইমাত্র
০৮ জুলাই ২০২০
২১:৪৯
জ্যেষ্ঠ সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), রাত পৌনে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
১৬:০৫
চিকিৎসার নামে প্রতারণা : রিজেন্ট হাসপাতালে ভুয়া টেস্টসহ বিভিন্ন অনিয়মের মামলায় গ্রেপ্তার সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত
১৪:৩৬
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৬ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ১৯৭ জন, নতুন করে আরো তিন হাজার ৪৮৯ জন আক্রান্ত, এ নিয়ে মোট এক লাখ ৭২ হাজার ১৩৪ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:১০
করোনা সংকট নিয়ে একশ্রেণির অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রেখে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে : ওবায়দুল কাদের
১৩:০০
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বিদেশ যাওয়া ঠেকাতে কঠোর নজরদারি, রোগী থাকায় মানবিক কারণে মিরপুর শাখা বন্ধ করা হয়নি : র্যাব
১১:১১
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র নির্বাচিত
এইমাত্র
০৭ জুলাই ২০২০
১৯:৩০
নানা অনিয়মের অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
১৮:১৬
ইতালিগামী ফ্লাইটে করোনা রোগী পাওয়ায় বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি
১৪:৩৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ১৫১ জন, নতুন করে আরো তিন হাজার ২৭ জন আক্রান্ত, এ নিয়ে মোট এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪১
রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের বিষয়ে মতামত জানাতে এক মাস সময় চেয়েছে আওয়ামী লীগ
০৮:৫০
বান্দরবানের বাগমারায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, ৬ জন নিহত
এইমাত্র
০৬ জুলাই ২০২০
১৯:৩২
বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই, তিনি আজ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন; তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:২৫
করোনা চিকিৎসার অনিয়মের অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান, চারজন আটক। টেস্ট না করেই করোনার রিপোর্ট দিত হাসপাতালটি : নির্বাহী ম্যাজিস্ট্রেট
১৭:২৭
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় আজ সোমবার দুপুরে বিআরটিসি বাসের চাপায় চার্জারভ্যানের ছয় যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন; নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য
১৬:২৬
করোনা আক্রান্ত নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সৈয়দপুর থেকে ঢাকায় আনা হচ্ছে- আইএসপিআর
১৪:৩৯
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৯৬ জন, নতুন করে আরো তিন হাজার ২০১ জন আক্রান্ত, এ নিয়ে মোট এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
