এইমাত্র
২৫ জুলাই ২০২০
১৫:৩৬
আজ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬৭৮৩ জন সদস্য/ পরিবারবর্গ কোভিড-১৯-এ আক্রান্ত, সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মস্থলে/ আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন ৫৬৭৭ জন, মারা গেছেন ১০৭ জন, সিএমএইচে চিকিৎসাধীন ৯০৩ জন; গত সপ্তাহে আক্রান্ত ৫২১ জন ও মৃত্যু ১২ জন, মারা যাওয়া সবাই ৬৫ বয়সোর্ধ্ব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য : আইএসপিআর
১৪:৩৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৮৭৪ জন, নতুন করে আরো দুই হাজার ৫২০ জন আক্রান্ত, এ নিয়ে মোট দুই লাখ ২১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:১৩
নকল ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহান ৩ দিনের রিমান্ডে
১০:৫৩
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র‍্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ হত্যা ও ডাকাতিসহ ১২ মামলার আসামি নিহত
১০:১১
স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, এ দায় সবার : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম; ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
এইমাত্র
২৪ জুলাই ২০২০
২৩:১৯
বিএসএমএমইউ-তে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেত্রী ও অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহান গ্রেপ্তার
১৬:২০
রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে একটি ১০ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট
১৪:৩৩
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৮৩৬ জন, নতুন করে আরো দুই হাজার ৫৪৮ জন আক্রান্ত, এ নিয়ে মোট দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১১:৩৮
রাজধানীর দক্ষিণখানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বিমানবন্দর সড়কে যানজট
এইমাত্র
২৩ জুলাই ২০২০
১৭:৫৯
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
১৪:৩৩
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫০ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৮০১ জন, নতুন করে আরো দুই হাজার ৮৫৬ জন আক্রান্ত, এ নিয়ে দেশে মোট দুই লাখ ১৬ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪৯
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক হিসেবে ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ
১২:৫০
মানুষের দুর্যোগে পাশে না থেকে গণমাধ্যমে কথার ধারা বর্ষণ করে যাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
১২:৫০
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কেলেঙ্কারির দায় সরকার এড়াতে পারে না; শুধু পদত্যাগ নয়, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির বিচার করতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:২৫
প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে র‍্যাবের কাছে হস্তান্তর
১১:১৯
দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার; আশ্রয়ণ প্রকল্পে সবার মৌলিক অধিকার নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসনে কক্সবাজারে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন
১০:৩৭
রাজধানীর বংশালে গ্যাস বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু, আহত তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি
এইমাত্র
২২ জুলাই ২০২০
১৯:৪৩
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত
১৪:৩৩
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭৫১ জন, নতুন করে আরো দুই হাজার ৭৪৪ জন আক্রান্ত, এ নিয়ে মোট দুই লাখ ১৩ হাজার ২৫৪ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫২
দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসসহ চলমান কাজ জনস্বার্থে ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন বন্ধ রাখার নির্দেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

Pages