এইমাত্র
৩১ আগস্ট ২০২০
১৪:০২
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০)-এর খসড়ার অনুমোদন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন-২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
১৩:০৮
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে- আইনমন্ত্রী
১৩:০১
প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় পিবিআইর দেওয়া প্রতিবেদনের ওপর নারাজির শুনানির জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন সিএমএম আদালত।
১২:৩০
দেশে কোনো নির্বাচন এলেই তা নিয়ে উচ্চবাচ্য শুরু করে বিএনপি, হারার আগেই হেরে যায় তারা : ওবায়দুল কাদের
১২:২৭
ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না, পরিস্থিতি স্বাভাবিক হলে বিবেচনা করা হবে : রেলমন্ত্রী
১২:০৪
অর্থপাচারের মামলায় গ্রেপ্তার ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণ করেছেন আদালত
১২:০৪
বিএনপি নেতা ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
১০:৩৬
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় জবানবন্দির জন্য এসআই নন্দদুলালকে কক্সবাজার আদালতে নেওয়া হয়েছে
০৮:৪৯
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে
এইমাত্র
৩০ আগস্ট ২০২০
১৮:৪৬
পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে তৃতীয় দফায় সময় বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির
১৮:৪৬
পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস
১৬:৩৪
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক লিয়াকত আলী
১৫:২৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৪৮ জন, নতুন করে আরো এক হাজার ৮৯৭ জন আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ১০ হাজার ৮২২ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৬
কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন রিয়াদ ও তারেক নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত
১২:২২
সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য ইন্সপেক্টর লিয়াকতকে আদালতে নেওয়া হয়েছে
১২:০৫
আরো অনেকদিন করোনা পরিস্থিতির মধ্যে থাকতে হবে, তাই টিকা পাওয়ার আগ পর্যন্ত সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৩২
’৭৫-এর ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘাতকরাই স্বীকার করেছে জিয়াউর রহমান তাদের সব ধরনের সহযোগিতা করেছিল : জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:১৯
ওসি প্রদীপের সাক্ষ্য নিতে না পারায় সিনহা হত্যা মামলার প্রতিবেদন দিতে আবারো সময় বাড়ানোর আবেদন করা হবে : তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান
এইমাত্র
২৯ আগস্ট ২০২০
১৫:১৫
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২০৬ জন, নতুন করে আরো দুই হাজার ১৩১ জন আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ আট হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:০৯
খালেদা জিয়ার সাজা মওকুফের আবেদন করেছে পরিবার, পরবর্তী কার্যক্রমের জন্য চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
