এইমাত্র
০৪ সেপ্টেম্বর ২০২০
১১:৪২
দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনের নৈশ প্রহরী নাহিদ হোসেন পলাশ ও মাসুদ নামের আরো দুজন আটক
০৭:৪১
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে হিলির কালিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব
এইমাত্র
০৩ সেপ্টেম্বর ২০২০
১৮:১৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরো ছয় মাস স্থগিত করেছে সরকার
১৮:১৭
বাফুফের নির্বাচনের তফশিল ঘোষণা : মনোনয়পত্র বিলি ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর, দাখিল ৮ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৩ সেপ্টেম্বর; ভোট গ্রহণ ৩ অক্টোবর
১৭:৪৯
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মদদদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত
১৭:১৩
ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক, পরিস্থিতির উন্নতি না হলে তাঁর অস্ত্রোপচার করা সম্ভব নয়, ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন- নিউরোসায়েন্সেস হাসপাতালের অধ্যাপক ডা. জাহিদ হোসেন
১৫:৫১
মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ করিম ও মাসুদ পারভেজকে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর
১৫:২৩
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৩৮৩ জন, নতুন করে আরো দুই হাজার ১৫৮ জন আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫২
দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক, মাথার আঘাত গুরুতর, ঢাকায় আনা হচ্ছে
১২:৩০
এনআইডি জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনার দুদিনের রিমান্ড মঞ্জুর
১১:৪১
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের জামিন মঞ্জুর
১১:১০
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে কুপিয়েছে দুর্বৃত্তরা, হাসপাতালে ভর্তি
১১:১০
এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনা ও বিমানবাহিনী প্রধান তাঁকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন
১০:৫৯
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে
এইমাত্র
০২ সেপ্টেম্বর ২০২০
২০:৫১
করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিল ও পিএসজির তারকা ফুটবলার নেইমার
১৯:৩০
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
১৫:৪৩
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৩৫১ জন, নতুন করে আরো দুই হাজার ৫৮২ জন আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:২৮
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে প্রেরণ
১৪:২৬
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের শুনানি চলছে
১৪:২৬
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজালকে দুদকের দুই মামলায় ১৪ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত
