এইমাত্র
২৬ আগস্ট ২০২০
১৫:২৬
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৮২ জন, নতুন করে দুই হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত তিন লাখ ২ হাজার ১৪৭ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫৭
বরখাস্ত ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরো একটি হত্যা মামলা, টেকনাফ থানার নথি তলব আদালতের
১৩:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণের শুনানি ৯ সেপ্টেম্বর
১৩:১৪
চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনের বিরুদ্ধে মামলা
১৩:০০
পল্লবী থানার প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ছয় দিনের রিমান্ডে
১৩:০০
মানি লন্ডারিং ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত আবজাল হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
১১:১৯
কারো পরামর্শ নয়, ছয় দফা বঙ্গবন্ধুর চিন্তার ফসল, এর মাধ্যমে দেশ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ পেয়েছে তরুণ প্রজন্ম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
০৯:৩৬
জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলের মরদেহ উদ্ধার
এইমাত্র
২৫ আগস্ট ২০২০
১৫:৪৬
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ২৮, নতুন করে দুই হাজার ৫৪৫ জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫৯
করোনা পরিস্থিতির কারণে এ বছর পিইসি পরীক্ষা হচ্ছে না
১১:৪৫
বিচারকাজ শেষ হওয়ার পরও জিয়াউর রহমানকে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করা গভীর ষড়যন্ত্র : মির্জা ফখরুল
১০:২৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত মারা গেছেন
এইমাত্র
২৪ আগস্ট ২০২০
১৫:৪৪
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমারসহ সাত আসামি দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ডে
১৫:০৫
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৯৮৩, নতুন করে দুই হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছে; মোট আক্রান্ত দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০১
কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের সব পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত, তবে বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম : মন্ত্রিপরিষদ সচিব
১৪:৫৮
বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ৩৫০০ টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
১৩:৪৬
কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল, পলাতক আসামিদের পরবর্তী হাজিরা ১৭ নভেম্বর
১৩:১৫
সিনহা হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে : কক্সবাজারে ব্রিফিংয়ে র্যাব
১২:৫৯
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সব সময়ই রাজপথে সোচ্চার ছিলেন, তাঁর মধ্যে কোনো অহমিকা ছিল না, এমন মৃত্যু কাম্য নয় : মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী
১১:২৪
বঙ্গোপসাগর থেকে পাচারের সময় ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব
