এইমাত্র
১২ অক্টোবর ২০২০
১৬:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও ঢাবি শাখার সহসভাপতি মো. নাজমুল হুদাকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত
১৬:০৭
নিলামতত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর অর্থনীতিতে নোবেল জিতেছেন মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন
১৫:৩৫
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৫৫৫ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৭৯ হাজার ৭৩৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩২
অস্ত্র মামলার দুটি ধারায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান সুমনের ২৭ বছর করে কারাদণ্ড
১৪:১২
১৮০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচারকার্য সম্পন্ন করা হবে; আন্দোলনের কারণে নয়, বিশ্বের অন্যান্য দেশের আইনের সঙ্গে সমন্বয় করে এই আইন : মন্ত্রিপরিষদ সচিব
১১:২৬
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
১০:৫৬
বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ পোস্ট দেওয়ার ঘটনায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ দোষী সাব্যস্ত; ওকালতি করতে পারবেন না তিন মাস, জরিমানা ২৫ হাজার টাকা : আপিল বিভাগ
এইমাত্র
১১ অক্টোবর ২০২০
২২:১১
নোভাক জকোবিচকে ৬-০, ৬-২ ও ৭-৫ সেটে হারিয়ে ১৩তম ফ্রেঞ্চ ওপেন জয় রাফায়েল নাদালের, জিতলেন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম
১৯:২৪
সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে দেশব্যাপী ডাকা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে
১৫:১৭
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৫২৪ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ১৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৭৮ হাজার ২৬৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৬
বরিশালে চার শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট
১৩:২৫
শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা দেবে না সরকার, সহিংসতার অপচেষ্টা প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের
১১:০৪
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা, এর মর্যাদা রক্ষার দায়িত্ব সবার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সাভার সেনানিবাসে জাতীয় পতাকা প্রদান
০৭:৪২
ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩, আহত ১৫; উদ্ধার কাজ চলছে
এইমাত্র
১০ অক্টোবর ২০২০
১৭:৩০
গাজীপুরের কালিয়াকৈরে একটি জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৬:৫৫
ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে : ওবায়দুল কাদের
১৫:০৫
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৫০০ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ২০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৭৭ হাজার ৭৩ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫৯
চাঁদপুর সদর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে এক কিশোর নিহত
০৮:৩৪
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল
এইমাত্র
০৯ অক্টোবর ২০২০
১৭:১৫
উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা : ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা

Pages