এইমাত্র
১২ ডিসেম্বর ২০২০
২১:১৭
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও বরিশাল; আসরে তৃতীয় সেঞ্চুরি করেছেন নাঈম শেখ; ঢাকাকে ২ রানে হারিয়েছে বরিশাল
১৫:২১
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, এ নিয়ে ৭ হাজার ২০ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৩২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪২
ধারাবাহিকভাবে মানবতাবিরোধী অপরাধ করায় বিএনপির বিচার হওয়া উচিত : ওবায়দুল কাদের
১২:৩৭
হেফাজতে ইসলামের ছাতার নিচে মৌলবাদ, যুদ্ধাপরাধীরা এক হয়েছে : শ্রমিক লীগের সভায় মাহবুব উল আলম হানিফ
১২:১১
আলেম সমাজের লেবাস ধরে একটি স্বার্থান্বেষী মহল বঙ্গবন্ধুর অবমাননা করছে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠিন অবস্থানে যাবে ব্যবসায়ীরা : এফবিসিসিআই সভাপতি
এইমাত্র
১১ ডিসেম্বর ২০২০
১৬:০৪
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৮৬, নতুন করে আরো ১৮৮৪ জন আক্রান্ত হয়েছে, দেশে মোট চার লাখ ৮৭ হাজার ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:০৪
বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে : ওবায়দুল কাদের
১০:২৬
রাজধানীর তিনশ ফিটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্র
১০ ডিসেম্বর ২০২০
১৮:২৩
মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগের অভ্যাসে পরিণত হয়েছে, অচিরেই জনগণের কাছে এর জবাব দিতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৬:২৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, এ নিয়ে ৬ হাজার ৯৬৭ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ৮৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:২৯
ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল, জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর করা মানহানি মামলা খারিজ
এইমাত্র
০৯ ডিসেম্বর ২০২০
১৮:০০
বিএনপির প্রার্থীর মৃত্যুতে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিত
১৬:২৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, এ নিয়ে ৬৯৩০ জনের মৃত্যু, নতুন করে ২১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৫
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৩:১৮
৩৬০০ কোটি টাকা পাচার মামলার পলাতক আসামি পি কে হালদারকে ধরতে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট; গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে : দুদক আইনজীবী
১২:২০
গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী শহিদ উল্লাহ শহিদ করোনায় মারা গেছেন
১২:০১
নারী উন্নয়নে অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান; অধ্যাপক ড. শিরীন আখতার (নারী শিক্ষায়), কর্নেল (ডা.) নাজমা বেগম (পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন), মঞ্জুলিকা চাকমা (নারীর আর্থ-সামাজিক উন্নয়ন), বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি (সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ) এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (নারী অধিকারে অবদান)
১১:৪৮
ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনো করছে : ওবায়দুল কাদের
এইমাত্র
০৮ ডিসেম্বর ২০২০
১৭:১৩
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাত্র ৪২ বলে অসাধারণ সেঞ্চুরি করলেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এটি, ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে আট উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল
১৫:৩২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, এ নিয়ে ৬৯০৬ জনের মৃত্যু, নতুন করে ২২০২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর

Pages