এইমাত্র
০৫ ডিসেম্বর ২০২০
১১:৩৪
দেশের ১০ জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু; পিসিআর ল্যাব নেই এমন সব জেলায় পর্যায়ক্রমে অ্যান্টিজেন টেস্ট শুরু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী; মোবাইল ল্যাবের মাধ্যমে শিগগিরই করোনা টেস্ট চালু হবে : স্বাস্থ্য সচিব
১১:৩০
সীমান্ত সমস্যা সমাধানে অতীতের সরকারগুলো কোনো পদক্ষেপ নেয়নি, বিজিবিকে আরো শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান; ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান
এইমাত্র
০৪ ডিসেম্বর ২০২০
২৩:৫৬
বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ
২৩:৪০
বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে বাংলাদেশ
২২:১৪
বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে বাংলাদেশ
১৪:৫৭
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, এ নিয়ে ৬৭৭২ জনের মৃত্যু, নতুন করে ২২৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১১:১৫
পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসানো হয়েছে, দৃশ্যমান হলো ৬ কিলোমিটার সেতু
১১:০২
রোহিঙ্গা স্থানান্তরের প্রথম পর্যায়ে চট্টগ্রাম থেকে জাহাজে করে ভাসানচরে যাচ্ছেন ১৬৪২ জন
০৮:৪৬
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় ৬ জন নিহত, আহত ১০
এইমাত্র
০৩ ডিসেম্বর ২০২০
১৭:০৪
রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় গোল্ডেন মনিরের আরো ৯ দিনের রিমান্ড দিয়েছেন আদালত
১৫:২৯
জাতীয় চলচ্চিত্র ২০১৯ ঘোষণা, শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’; শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান ও শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল; আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা
১৩:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর
১৩:৩৩
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ‘মানবপাচারকারী’ পারভেজ হাসানকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১৩:১৮
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীদের আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন
১১:০০
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাইফুরকে প্রধান আসামি করে আট ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
এইমাত্র
০২ ডিসেম্বর ২০২০
১৮:২৬
করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ব্যবস্থাপনায় সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিদল; জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবীয়রা
১৭:৫০
দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও ভোটগ্রহণ ১৬ জানুয়ারি; ২৯ পৌরসভায় ইভিএমে ভোট
১৭:৩৭
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত
১৬:৩১
ইসলাম ধর্ম নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তদন্তের নির্দেশ
১৫:১৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, এ নিয়ে ৬৭১৩ জনের মৃত্যু, নতুন করে ২১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
