এইমাত্র
১৭ জানুয়ারি ২০২১
১০:৪১
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী আর নেই; গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১৬ জানুয়ারি ২০২১
২০:০৫
গাইবান্ধা সদরে নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গুলিবর্ষণ, গাড়িতে আগুন ও ভাঙচুর, পুলিশসহ আহত কয়েকজন
১৭:৫২
পৌর নির্বাচনে মেয়র পদের ফলাফল : আওয়ামী লীগের যাঁরা জয়ী হয়েছেন- বগুড়ার সারিয়াকান্দিতে মতিউর রহমান, মোংলায় শেখ আব্দুর রহমান, নাটোরের নলডাঙ্গায় মো. মনিরুজ্জামান মনির, গোপালপুরে রোকসানা মোর্ত্তজা লিলি ও গুরুদাসপুরে শাহনেওয়াজ আলী মোল্লা, রাজশাহীর কাকনহাটে আতাউর রহমান খান ও ভবানীগঞ্জে আবদুল মালেক মণ্ডল, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, মিরপুরে মোহা. এনামুল হক ও কুমারখালীতে মো. সামসুজ্জামান অরুণ, মৌলভীবাজারের কুলাউড়ায় সিপার উদ্দিন আহমদ ও কমলগঞ্জে জুয়েল আহমদ, কিশোরগঞ্জের কুলিয়ারচরে সৈয়দ হাসান সরোয়ার, নরসিংদীর মনোহরদীতে আমিনুর রশিদ সুজন, নোয়াখালীর বসুরহাটে আবদুল কাদের মির্জা, বান্দরবানের লামায় জহিরুল ইসলাম, খাগড়াছড়িতে নির্মলেন্দু চৌধুরী, সুনামগঞ্জ সদরে নাদের বখত ও ছাতকে আবুল কালাম চৌধুরী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, মেহেরপুরের গাংনীতে আহম্মেদ আলী, কুমিল্লার চান্দিনায় শওকত হোসেন ভূঁইয়া, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া ও মুক্তাগাছায় বিল্লাল সরকার, ঢাকার সাভারে হাজি মো. আবদুল গনি;
বিএনপির যাঁরা জয়ী হয়েছেন- বগুড়ার সান্তাহারে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জের নবীগঞ্জে ছাবির আহমেদ ও মাধবপুরে হাবিবুর রহমান মানিক;
বিএনপির বিদ্রোহী হিসেবে জয়ী হয়েছেন বগুড়ার শেরপুরে জানে আলম ও সুনামগঞ্জের জগন্নাথপুরে আক্তার হোসেন;
রাজশাহীর আড়ানীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী ও কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদের আনোয়ারুল কবির টুটুল নির্বাচিত হয়েছেন
১৭:৪৪
চলমান পৌরসভা নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না; নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয় : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
১৬:৪৮
ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন বসুরহাট পৌরসভার ভোটাররা : ওবায়দুল কাদের
১৬:১৯
রাজধানীর তেজগাঁও লিংক রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
১৬:১৯
করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭৮ : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে; দলে তিন নতুন মুখ
এইমাত্র
১৫ জানুয়ারি ২০২১
১৬:৪৩
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে : শিক্ষা মন্ত্রণালয়
১৬:৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮৬২, নতুন করে আরো ৭৬২ জন আক্রান্ত হয়েছে, এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:০৭
সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনের ফলাফলও জোর করে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে সরকার : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
০৯:৪৭
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে নিহত সাত, আহত শতাধিক
এইমাত্র
১৪ জানুয়ারি ২০২১
১৬:৫৬
করোনায় ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৩ : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:১৮
২৫ বা ২৬ জানুয়ারি দেশে করোনার ভ্যাকসিন আসার কথা, প্রতি উপজেলায় সাত লাখ ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হবে, প্রস্তুত করা হয়েছে সাত হাজার জনের টিম : স্বাস্থ্যমন্ত্রী
১৫:৫০
দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন
১২:৩৪
ভ্যাকসিন নিয়ে অপরাজনীতির প্রয়াস দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে : ওবায়দুল কাদের
১১:৩১
প্রধানমন্ত্রিত্ব কিছু নয়, এটা মানুষের জন্য কাজের সুযোগ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাওয়া : সামাজিক নিরাপত্তা কর্মসূচি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:২৮
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১০:৪৯
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর গার্ডারে ফাটল, ভারী যান চলাচল নিষিদ্ধ; সড়কে তীব্র যানজটে ভোগান্তি
১০:৪৮
অর্থপাচারের মাধ্যমে বিদেশে সম্পদ গড়া বাংলাদেশি নাগরিকদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি
