এইমাত্র
২১ জানুয়ারি ২০২১
১৮:৫৭
ভারতের পুনেতে করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটে আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু; সুরক্ষিত আছে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র : সিরাম কর্তৃপক্ষ
১৬:৫২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, এ নিয়ে ৭৯৬৬ জনের মৃত্যু, নতুন করে ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪১
ভারতের পুনেতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের গেটের পাশে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৫:৫৯
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় পি কে হালদারের ‘সহযোগী’ সুকুমার মৃধা ও তাঁর মেয়ে অনিন্দিতা মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর
১৩:৫৫
ভারত সরকারের উপহার দেওয়া ২০ লাখ করোনার ভ্যাকসিন ঢাকায়; ভারত বাংলাদেশের পরম বন্ধু এটা প্রমাণ করেছে দেশটি- পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ভারত-বাংলাদেশ একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করবে- ভারতীয় হাইকমিশনার
১১:৩৪
ভারত সরকারের উপহার ২০ লাখ করোনার ভ্যাকসিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে
১১:২৩
রাজধানীর মিরপুর-১১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ
১১:২২
ভারত সরকারের উপহার ২০ লাখ করোনার ভ্যাকসিন কিছুক্ষণের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা
এইমাত্র
২০ জানুয়ারি ২০২১
২২:৪৯
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন, প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস
২২:৪৪
যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস
১৯:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প
১৭:৪০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ছয় উইকেটে জিতেছে; তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে স্বাগতিকরা; স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ১২২ (সাকিব ৪/৮ ও হাসান মাহমুদ ৩/২৮); বাংলাদেশ ১২৫/৪ (তামিম ৪৪); ম্যাচ সেরা সাকিব আল হাসান; বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:০৫
রাজধানীর টিকাটুলিতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় সংবাদ সংস্থা বাসসের টেলিফোন অপারেটর খালিদ হোসেন নিহত
১৬:১৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, এ নিয়ে ৭৯৫০ জনের মৃত্যু, নতুন করে ৬৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০০
বাংলাদেশ সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২.২ ওভারে ১২২ রানে ইনিংস গুটিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ
১৩:৩৫
করোনার টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে বিএনপি : ওবায়দুল কাদের
১৩:১৪
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১০
১২:৫১
বৃষ্টি শেষে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ
১২:১২
ভারত সরকারের উপহার হিসেবে সিরামের ২০ লাখ ডোজ করোনার টিকা আগামীকাল দুপুর দেড়টায় দেশে আসবে : স্বাস্থ্য সচিব
১১:৫১
বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে ম্যাচ আপাতত বন্ধ
