এইমাত্র
২৪ জানুয়ারি ২০২১
১৫:৫৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, এ নিয়ে ৮০২৩ জনের মৃত্যু, নতুন করে ৪৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০২
আগামীকাল দেশে আসবে ৫০ লাখ করোনার ভ্যাকসিন, সব প্রস্তুতি সম্পন্ন : স্বাস্থ্যমন্ত্রী
১৪:৫১
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার
১৪:৩৬
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি
১৩:২১
কয়েদির নারীসঙ্গের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এর সিনিয়র জেল সুপার রত্না ও জেলার নূর মোহাম্মদ মৃধা প্রত্যাহার
১১:৪৫
পরীক্ষা ছাড়াই অটোপাস বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিল-২০২১ জাতীয় সংসদে পাস; দ্রুতই গেজেট প্রকাশের পর ফলাফল দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
০৮:৫০
রাজধানীর কমলাপুরে বাস ডিপোর পাশে একটি গার্মেন্টসের ছয় তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
এইমাত্র
২৩ জানুয়ারি ২০২১
২০:০১
বিশ্বের খ্যাতনামা টিভি ব্যক্তিত্ব ও সিএনএনের টকশো উপস্থাপক ল্যারি কিং (৮৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন
১৯:৩৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামীকাল ডাকা উপজেলা আওয়ামী লীগের আধাবেলা হরতাল প্রত্যাহার
১৬:৪০
বঙ্গোপসাগরে ২৬ জন জেলে নিয়ে ডুবে গেছে মাছধরা ট্রলার জানজাবিন, ১২ জন জীবিত ও চারজনের মৃতদেহ উদ্ধার, বাকিদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী : আইএসপিআর
১৫:৩৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, এ নিয়ে ৮০০৩ জনের মৃত্যু, নতুন করে ৪৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:০৫
২৭ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগ; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম দেওয়া হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্সকে : স্বাস্থ্যসচিব
১২:৩৮
করোনাভাইরাসের কারণে দেশের দারিদ্র্যতার হার ৪২ শতাংশে দাঁড়িয়েছে : সানেমের গবেষণা
১১:১৯
একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না, সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, ৬৬ হাজারেরও বেশি নিঃস্ব মানুষকে জমি ও ঘর দেওয়া হচ্ছে, মোট পাবেন ৯ লাখ পরিবার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; মুজিববর্ষের উপহার হিসেবে দেশের ভূমি ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন
এইমাত্র
২২ জানুয়ারি ২০২১
১৭:৩৩
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ, তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিকরা; প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
১৫:৫৯
গৃহকর্ত্রীকে নির্যাতনের পর স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় গৃহকর্মী রেখাকে (২৮) আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত
১৫:৪৬
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, এ নিয়ে ৭৯৮১ জনের মৃত্যু, নতুন করে ৬১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৪
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গেছে ১৪৮ রানে
১১:০৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এইমাত্র
২১ জানুয়ারি ২০২১
১৯:২৩
উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভ্যাকসিন দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে সেমিনারে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি যোগদান
