এইমাত্র
২৪ ফেব্রুয়ারি ২০২১
১১:০৫
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
০৮:০৩
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডিরেক্টর ইব্রাহিম খালেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এইমাত্র
২৩ ফেব্রুয়ারি ২০২১
২০:০৮
সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ (৭৪) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির মহাসচিব
১৯:২২
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত জাকিরসহ তিনজন নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
১৮:০১
কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে ১০ বছরে কর্মরত অবস্থায় প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসী নির্মাণ শ্রমিক মারা গেছেন, এর মধ্যে বাংলাদেশি শ্রমিক এক হাজার ১৮ জন : গার্ডিয়ানের প্রতিবেদন
১৭:০৯
আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে : আইএসপিআর
১৫:৪২
নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, এ নিয়ে মোট ৮৩৭৪ জনের মৃত্যু, নতুন করে ৩৯৯ জন করোনায় আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৭ মে, এর দুই সপ্তাহ পর পরীক্ষা নেওয়া শুরু হবে, একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত
১০:৫৩
দেশেই একদিন যুদ্ধবিমান তৈরি হবে, আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, দেশের যেকোনো মান-মর্যাদা বৃদ্ধিতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান; বিমানবাহিনীর ১১ ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান
০৮:৪৬
সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ১৪
এইমাত্র
২২ ফেব্রুয়ারি ২০২১
২১:৫১
রাজধানীর আদাবর শেখেরটেকে কয়েকটি টিনশেড ঘরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৮:১৯
ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত; খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
১৮:১৭
ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত; খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
১৭:৫০
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের আসন শূন্য ঘোষণা, সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি জারি
১৭:২১
জাতীয় দল রেখে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক সাকিব আল হাসানের কাছে বেশি কিছু আশা করে না বিসিবি, সাকিব তিন বছর আগে থেকেই টেস্ট খেলতে ইচ্ছুক নন, ভবিষ্যতে ক্রিকেটারেরা কে কোন ফরম্যাটে খেলতে চান, তা জানতে চাওয়া হবে : বিসিবির সভাপতি
১৫:২৪
নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, এ নিয়ে মোট ৮৩৫৬ জনের মৃত্যু, নতুন করে ৩৬৬ জন করোনায় আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩০
সব বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে ২৪ মে থেকে, হল খুলে দেওয়া হবে ১৭ মে : শিক্ষামন্ত্রী
১৩:৩০
শিক্ষাপ্রতিষ্ঠান খুব দ্রুত খোলা যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন দিতে বলেছেন প্রধানমন্ত্রী : মন্ত্রিপরিষদ সচিব
১৩:১৪
বাংলাদেশ আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
এইমাত্র
২১ ফেব্রুয়ারি ২০২১
১৭:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তা অনেক জ্ঞানী-গুণীজন মানতে চান না, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু সম্পর্কে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ বিষয়ে প্রমাণিত হয়েছে : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান
