এইমাত্র
১৪ ফেব্রুয়ারি ২০২১
২২:০৩
আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদরে মো. রেজাউল করিম, রাজশাহীর গোদাগাড়ীতে মো. মনিরুল ইসলাম, রাজবাড়ী সদরে মো. আলমগীর শেখ তিতু ও ময়মনসিংহের ত্রিশালে এ বি এম আনিছুজ্জামান
১৯:৩২
চতুর্থ ধাপের পৌর নির্বাচনে মেয়র পদের ফল : আওয়ামী লীগের যাঁরা জয়ী হলেন—ঠাকুরগাঁও সদরে আঞ্জুমান আরা বেগম ও রানীশংকৈলে মো. মোস্তাফিজুর রহমান, লালমনিরহাটের পাটগ্রামে মো. রাশেদুল ইসলাম সুইট, জয়পুরহাটের কালাইয়ে রাবেয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, রাজশাহীর নওহাটায় মো. হাফিজুর রহমান হাফিজ, তানোরে মো. ইমরুল হক ও তাহেরপুরে মো. আবুল কালাম আজাদ, নাটোরের বড়াইগ্রামে মো. মাজেদুল বারী নয়ন, চুয়াডাঙ্গার জীবননগরে মো. রফিকুল ইসলাম ও আলমডাঙ্গায় হাসান কাদির গনু, যশোরের চৌগাছায় মো. নুর উদ্দীন আল-মামুন ও বাঘারপাড়ায় মো. কামরুজ্জামান, বাগেরহাট সদরে খাঁন হাবিবুর রহমান, পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, বরিশালের মুলাদীতে মো. শফিকউজ্জামান ও বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, জামালপুরের মেলান্দহে মো. শফিক জাহেদী রবিন, শেরপুর সদরে গোলাম মোহাম্মদ কিবরিয়া ও শ্রীবরদীতে মোহাম্মদ আলী লাল মিয়া, ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, নেত্রকোনা সদরে মো. নজরুল ইসলাম খান, টাঙ্গাইলের গোপালপুরে মো. রফিকুল হক ছানা ও কালিহাতীতে মোহাম্মদ নুরুন্নবী, কিশোরগঞ্জের হোসেনপুরে মো. আবদুল কাইয়ুম খোকন, বাজিতপুরে মো. আনোয়ার হোসেন ও করিমগঞ্জে মো. মুসলেহ উদ্দিন, মুন্সীগঞ্জের মিরকাদিমে আবদুস ছালাম, রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র সরকার, সিলেটের কানাইঘাটে লুৎফর রহমান, হবিগঞ্জের চুনারুঘাটে মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা, কুমিল্লার হোমনায় মো. নজরুল ইসলাম ও দাউদকান্দিতে নাইম ইউসুফ, চাঁদপুরের কচুয়ায় মো. নাজমুল আলম ও ফরিদগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী, নোয়াখালীর চাটখিলে মো. নিজাম উদ্দিন ও সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের পটিয়ায় মো. আইয়ুব বাবুল ও চন্দনাইশে মু. মাহবুবুল আলম, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. শামছুল হক, রাঙামাটি সদরে মো. আকবর হোসেন চৌধুরী ও বান্দরবান সদরে মোহাম্মদ ইসলাম বেবী;
১৮:০০
জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৯ নেতা-কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর
১৭:০৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ ও ১১৭, বাংলাদেশ ২৯৬ ও ২১৩
১৫:৪৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, এ নিয়ে ৮২৭৪ জনের মৃত্যু, নতুন করে ৩২৬ জন আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৪১
ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩১ রান
১১:৪০
করোনাভাইরাস মোকাবিলায় যা যা করা দরকার, তার সবই করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; টিকা দেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যসুরক্ষা নীতি মেনে চলার আহ্বান; গণভবন থেকে ভার্চুয়ালি নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
এইমাত্র
১৩ ফেব্রুয়ারি ২০২১
১৫:৫২
মৌলভীবাজারের কুলাউড়ায় তেলবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
১৫:৪৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, এ নিয়ে ৮২৬৬ জনের মৃত্যু, নতুন করে ২৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৩১
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ, স্বাগতিকরা পিছিয়ে আছে ১১৩ রানে; ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪০৯ রান করে
১২:৩৫
সব ধরনের ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস
এইমাত্র
১২ ফেব্রুয়ারি ২০২১
১৫:৪৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, এ নিয়ে ৮২৫৩ জনের মৃত্যু, নতুন করে ৪০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর
১৫:২৬
হত্যাচেষ্টা মামলার আসামি সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত
১২:১৫
শিকদার গ্রুপের এমডি রন হক শিকদারকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
এইমাত্র
১১ ফেব্রুয়ারি ২০২১
১৮:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাত শিক্ষার্থীকে স্থায়ী ও দুজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত
১৭:০৩
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮২৪৮ জনে দাঁড়িয়েছে, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪১৮ জন, এ নিয়ে মোট পাঁচ লাখ ৩৯ হাজার ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও রোববার জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির
১৩:০৮
বরগুনায় স্ত্রী অপহরণ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত শাহআলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১১:৫৬
মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের তিনজনের যাবজ্জীবন, পাঁচজনের ২০ বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল
১১:২৫
বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছিল আনসার-ভিডিপি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বাল্যবিবাহ রোধে ব্যবস্থা নেওয়া এবং সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদে যাতে যুবসমাজ জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান
