এইমাত্র
২৭ মার্চ ২০২১
১৫:৪৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, এ নিয়ে ৮৮৬৯ জনের মৃত্যু, নতুন করে ৩৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৩
বাংলাদেশ-ভারত দুই দেশই বিশ্বের মানুষের কল্যাণ এবং শান্তি ও স্থিতিশীলতা চায়; ভারতের তৈরি করোনা টিকা যাতে বাংলাদেশের মানুষের কাছেও পৌঁছায় সেভাবে কাজ করা হচ্ছে : গোপালগঞ্জে সুধী-সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা
১২:৫৬
গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
১১:৪১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদন
১০:০৭
সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্র
২৬ মার্চ ২০২১
২১:১৯
হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক হেফাজতে ইসলামের, জানিয়েছেন যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী
১৭:৫১
বাংলাকে কেউ দাবায়ে রাখতে পারবে না : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি, বাংলাদেশের তরুণদের জন্য ভারতে সুবর্ণজয়ন্তী স্কলারশিপের ঘোষণা
১৭:৩৯
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব, ব্রিটিশ প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্ট
১৭:১০
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলি, চারজন নিহত, বেশ কয়েকজন গুলিবিদ্ধ
১৬:৩৪
জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
১৫:২৬
দেশে নভেল করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু ৮,৮৩০; নতুন করে ৩,৭৩৭ জনসহ মোট শনাক্ত ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:২২
রাজশাহীর কাটাখালীতে মাইক্রোবাস-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ; মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১৭ জন নিহত- জানিয়েছে পুলিশ
১৪:০৪
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভকারী, সরকার সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে
১৩:১৩
জনগণকে বাদ দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে সরকার- মির্জা ফখরুল
১২:৩৮
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি
১২:৩৭
ভারতের উপহার হিসেবে ১২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে পৌঁছেছে
১১:৩১
সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৬৪ রানে হারাল নিউজিল্যান্ড, টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
০৮:১৫
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এর আগে মিরপুর সেনানিবাসে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা
০৭:৪৯
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৩১৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
এইমাত্র
২৫ মার্চ ২০২১
২১:০৮
২৫ মার্চ ভয়াল কালরাতে শহীদদের স্মরণে সারা দেশে এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত
