এইমাত্র
১১ আগস্ট ২০২১
১৮:০৫
চিত্রনায়িকা পরী মণি, প্রযোজক নজরুল রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)
১৭:২০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি, এর মধ্যে ঢাকার ১৮৮ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০২
ফেনীতে স্বর্ণের বার আত্মসাতের মামলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল চার দিন ও বাকি পাঁচ কর্মকর্তা তিন দিন করে রিমান্ডে
১৫:০৫
আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব আল হাসান, আবারও টি–টোয়েন্টির অলরাউন্ডারদের আইসিসি র্যাকিংয়ের শীর্ষে সাকিব, বোলারদের র্যাংকিংয়ের শীর্ষ দশে মুস্তাফিজ
এইমাত্র
১০ আগস্ট ২০২১
১৭:১৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু, এ নিয়ে ২৩ হাজার ১৬১ জনের মৃত্যু, নতুন করে ১১ হাজার ১৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:১০
বার্সেলোনা ছাড়ার পর পিএসজিতে খেলার সম্মতি দিয়েছেন লিওনেল মেসি: বিবিসি; আজ চুক্তি, আগামীকাল বুধবার জার্সি উন্মোচন : নিশ্চিত করেছেন মেসির এজেন্ট ও তাঁর বাবা জর্জ মেসি
১৪:৩৩
মাদক মামলায় চিত্রনায়িকা পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুর ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর
১৪:১৬
প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাঁর ম্যানেজার সবুজ আলী মাদক মামলায় দুদিন ও পর্নোগ্রাফির মামলায় চার দিনের রিমান্ডে
১৪:০৯
প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাঁর ম্যানেজার সবুজ আলী মাদক মামলায় দুদিনের রিমান্ডে, এ ছাড়া পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন
১৩:৩৬
নায়িকা বা মডেল ইস্যুতে সংশ্লিষ্টতা রয়েছে এমন তালিকা হচ্ছে না, এডিসি সাকলায়েনের কর্মকাণ্ডে পুলিশ বিব্রত : ডিএমপি কমিশনার
১৩:৩৪
চিত্রনায়িকা একাকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত
১২:৩৫
মাদক মামলায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়েছে
১০:১১
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২১ জন, খুলনায় পাঁচজন, ময়মনসিংহে ১৫ জন এবং কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে নয়জনের মৃত্যু
০৯:১১
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২১ জন, খুলনায় পাঁচজন এবং কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে নয়জনের মৃত্যু
এইমাত্র
০৯ আগস্ট ২০২১
২১:০৯
৪-১ এ সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২১:০২
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন স্কোরে বেঁধে ফেলেছে বাংলাদেশ, তারা গুটিয়ে গেছে ৬২ রানে, বাংলাদেশ জিতেছে ৬০ রানে, তাই সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে লাল সবুজের দল
২০:৫২
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দারুণ কীর্তি গড়লেন সাকিব আল হাসান, টি-টোয়েন্টিতে ১০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট নেওয়া ক্রিকেটার হলেন তিনি
১৯:৫১
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের ক্যাপে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর
১৯:৩৮
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৮:০৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু, এ নিয়ে ২২ হাজার ৮৯৭ জনের মৃত্যু, নতুন করে ১১ হাজার ৪৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
