এইমাত্র
০৯ আগস্ট ২০২১
১৭:৩৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৫:৪৫
আগামী বুধবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত; ব্যাংক খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত : বাংলাদেশ ব্যাংক
১৫:৩১
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের জন্য আরও ১ কোটি ১৪ লাখ ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৪:০১
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র, প্রতিদিন উত্তোলন করা হবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস : জ্বালানি প্রতিমন্ত্রী
১২:৩৫
মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে, তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে : ওবায়দুল কাদের
১২:৩১
১৫ আগস্টের মধ্যে দেশে আসবে আরও ৫৪ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী
১১:৩২
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
এইমাত্র
০৮ আগস্ট ২০২১
১৮:০৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু, এ নিয়ে ২২ হাজার ৬৫২ জনের মৃত্যু, নতুন করে ১০ হাজার ২৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:০২
১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি, শপিংমল-দোকানপাট খোলা, সব ধরনের গণপরিবহণ চালু, হোটেল-রেস্তোঁরা খোলা, সরকারি-বেসরকারি অফিস খোলা
১৬:১৮
বার্সেলোনায় লিওনেল মেসির বিদায়ী সংবাদ সম্মেলন শুরু, কাঁদছেন মেসি
১৪:৫৭
১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১৪:১৭
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
১২:০৩
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের পাঁচ জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
০৭ আগস্ট ২০২১
২১:১৬
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। স্কোর : বাংলাদেশ ১০৪/৯, অস্ট্রেলিয়া ১০৫/৭
২০:০৫
টোকিও অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতল ব্রাজিল
১৯:৩৫
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ১০৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৮:৩৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের মৃত্যু, এ নিয়ে ২২ হাজার ৪১১ জনের মৃত্যু, নতুন করে ৮ হাজার ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৮:৩০
অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়িংয়ে স্বর্ণ জিতলেন ভারতের নিরাজ চোপড়া, ব্যক্তিগত ইভেন্টে দেশটির ইতিহাসে এটি দ্বিতীয় স্বর্ণ জয়ের ঘটনা আর ১০০ বছর পর অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণ জয়
১৭:৩৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৪:৫২
মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে : ঢাকা মহানগর পুলিশ
