এইমাত্র
১৬ আগস্ট ২০২১
২১:৫৫
আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে সাময়িক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
১৮:৫৯
যারা ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা পাশে ছিল সবাই দোষী, একদিন সবকিছুই জানতে পারবে মানুষ : জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:২০
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু, এ নিয়ে ২৪ হাজার ৩৪৯ জনের মৃত্যু, নতুন করে ছয় হাজার ৯৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৩৪
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা
১৭:০৯
২১ আগস্টের মধ্যে চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী; দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১৫:৩৬
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে বিদিশা, এরিকসহ ১২ জনের ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা
০৯:০৮
সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬ জন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ জন নিহত
এইমাত্র
১৫ আগস্ট ২০২১
২০:০৮
তালেবান যোদ্ধারা চারদিক থেকে রাজধানী কাবুলে প্রবেশের মধ্যেই তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি : রয়টার্স
১৭:৫৭
জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন, তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর
১৭:০৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু, এ নিয়ে ২৪ হাজার ১৭৫ জনের মৃত্যু, নতুন করে ৬ হাজার ৬৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৬
চারপাশ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকেছে তালেবান যোদ্ধারা, বিমানবন্দরে গোলাগুলি চলছে; দূতাবাস থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নিতে নেমেছে হেলিকপ্টার
১৩:০১
দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি কারাবন্দি বিগ্রেডিয়ার (অব.) আব্দুর রহিম রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন
১১:২৬
কক্সবাজারের চকরিয়ায় একটি মাইক্রোবাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু
১০:০৫
১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিটি গঠন করা উচিত : ওবায়দুল কাদের
০৭:৪৪
জাতীয় শোক দিবসে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে নিহত স্বজনদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন
০৭:৪৪
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস
এইমাত্র
১৪ আগস্ট ২০২১
২০:৫১
ক্যারিবীয় দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা, হতাহতের শঙ্কা
১৭:৫১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে
১৭:২৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু, এ নিয়ে ২৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু, নতুন করে ছয় হাজার ৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪৬
দেশে টিকার সংকট হবে না, আরও টিকা আসছে, এসব টিকা পৌঁছালে কার্যক্রম আরও বেগবান হবে : স্বাস্থ্যমন্ত্রী

Pages