এইমাত্র
০৭ অক্টোবর ২০২১
১৬:৫৯
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৬৪৭ জনের মৃত্যু, নতুন করে ৬৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৩২
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত, এর মধ্যে ১৭৩ জন ঢাকায় এবং ৩৫ জন ঢাকার বাইরে; এ পর্যন্ত মৃত্যু ৭৩ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২২
রাজউকের প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা
১৫:০৮
টানা চতুর্থবারের মতো বিসিবির সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন; পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন
১৩:৪৭
চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে : বিশ্বব্যাংক
১৩:৪৭
সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা
১৩:১১
আধিপত্যের তাবেদারি করে এ সরকার পুতুল সরকারে পরিণত হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:০৬
দুদকের মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন মঞ্জুর
০৭:৫২
পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প; ২০ জন নিহত, আহত দুই শতাধিক
এইমাত্র
০৬ অক্টোবর ২০২১
১৯:৪০
বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে নাজমুল আবেদীন ফাহিমকে হারিয়ে নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন, সুজন পেয়েছেন ৩৭ ভোট, আর ফাহিম পান মাত্র ৩ ভোট
১৮:১৮
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত, এর মধ্যে ১৭০ জন ঢাকায় এবং ৩৩ জন ঢাকার বাইরে; এ পর্যন্ত মৃত্যু ৭৩ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৮:০৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ক্যাটাগরি-১ এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু, রাজশাহী বিভাগে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ৭-২ ভোটে হেরে গেছেন সাইফুল আলম স্বপনের কাছে
১৭:১৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৬৩৫ জনের মৃত্যু, নতুন করে ৭০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৫
এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন বেনিয়ামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান
১৫:৪৪
নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও মেয়ে নিহত
১৫:২৫
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন ছাত্রীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র্যাব
১৩:৩৩
ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
১৩:১০
খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে সাবেক পুলিশ সদস্য মাহমুদ আলমের মৃত্যুদণ্ড
১২:৫৭
বিদেশি চ্যানেলগুলো যখন থেকে ক্লিন ফিড পাঠাবে তখন থেকে সেসব চ্যানেল সম্প্রচার করা হবে, নতুন করে সময়সীমা বাড়ানো হবে না : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
১১:০৩
করোনাকে মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সরকারি কর্মকর্তাদের মাঠপর্যায়ে জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ
