এইমাত্র
০৫ অক্টোবর ২০২১
২০:০১
১০ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে পারবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা
১৮:০০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন করে আরও ১৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত, এর মধ্যে ১৫১ জন ঢাকায় এবং ৪৬ জন ঢাকার বাইরে : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৫৭
বিদেশি চ্যানেলের ক্লিন ফিডের বিষয়ে দেশের আইন মেনেই সমস্যা সমাধান করা হবে : অ্যাটকো ও কোয়াবের বৈঠকে সিদ্ধান্ত
১৭:১৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৬১৪ জনের মৃত্যু, নতুন করে ৬৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৭
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য সংলাপে বসতে চায় বিএনপি, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই বিএনপিকে ভোট দেবে জনগণ : মির্জা ফখরুল
১৫:৫৭
এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান ও জর্জিও প্যারিসি
১৫:৪২
বিদেশি যে চ্যানেলগুলো ক্লিন ফিড দেয়, তা কেব্ল অপারেটরেরা চালাচ্ছে কি না দেখতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
১৪:২৭
ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা ও প্রতারণা বন্ধে রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ হাইকোর্টের
১১:১৮
প্রতারণা মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার
১১:০৯
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় পিছিয়ে ২১ অক্টোবর নির্ধারণ
এইমাত্র
০৪ অক্টোবর ২০২১
২২:৫৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে যশোর কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর
১৮:৫৪
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ
১৭:৪৫
রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি
১৭:৩৪
রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে কিছু সংস্থা ব্যবসায় নেমেছে, তারা চায় না রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক : সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:২৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৫৯১ জনের মৃত্যু, নতুন করে ৭৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৯
গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে, এ সময়ে নতুন করে আরও ১৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত, এর মধ্যে ১৬২ জন ঢাকায় এবং ৩০ জন ঢাকার বাইরে; এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০৭
নিউইয়র্ক সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু, জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ দেশের জনগণকে উৎসর্গ করেছেন তিনি
১৬:০৫
এ বছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেন প্যাটাপোশিয়ান
১৩:২০
পরবর্তী নির্বাচন না হলেও কোনো পৌর মেয়র ও কাউন্সিলর পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, এমন বিধান রেখে স্থানীয় সরকার সংশোধন আইন-২০২১ এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
১১:৩৫
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি দেলোয়ার ও কালামের যাবজ্জীবন কারাদণ্ড
