এইমাত্র
১১ অক্টোবর ২০২১
১৬:৫৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৬৯৯ জনের মৃত্যু, নতুন করে ৫৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪১
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মুত্যু, এ নিয়ে মোট মৃত্যু ৭৮ জনের, নতুন করে আক্রান্ত হয়ে আরও ২০৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; এর মধ্যে ঢাকায় ১৬২ জন এবং ঢাকার বাইরের ৪৫ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৭
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট, ডেভিড কার্ড ও গুইডো ডব্লিউ ইমবেনস
১৩:২১
নিজের দল ভারী করতে চিহ্নিত আসামি ও সুবিধাবাদীদের সংগঠনে ঠাঁই না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের
১৩:০১
পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন, পামঅয়েল ও চিনির শুল্ক হ্রাসে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ
১২:৩৩
৬০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, ৩০ থেকে ৩২টি প্রতিষ্ঠানের কার্যক্রম নজরদারিতে : সিআইডি
১০:১৩
রাজধানীর আরমানিটোলার বংশাল মাঠের পাশে রাসায়নিকের দোকানে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট
এইমাত্র
১০ অক্টোবর ২০২১
১৭:০৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু, নতুন করে ৪৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:১৪
আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে আট কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী
১৫:০৪
দু-এক দিনের মধ্যেই ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে, প্রথম পর্যায়ে ফাইজারের ৬০ লাখ টিকা দেওয়া হবে ৩০ লাখ শিশুকে। জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে শিশুরা টিকার জন্য নিবন্ধন করতে পারবে : স্বাস্থ্যমন্ত্রী
১৪:২৪
চিত্রনায়িকা পরী মণির জামিন বহাল, অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য আদালত বদলির আদেশ
১৩:৫০
সময়ের কারণে এ মুহূর্তে আইন করা সম্ভব নয়, সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে : আইনমন্ত্রী
১৩:৫০
আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৩:৫০
পূজা মণ্ডপে প্রবেশ করতে হলে প্রথম ডোজ টিকা প্রদানের কার্ড প্রদর্শন করতে হবে : সার্বজনীন পূজা কমিটি
১১:৫৯
পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান আর নেই
১১:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রি-অ্যাক্টর প্রেসার ভ্যাসেল স্থাপন কাজের উদ্বোধন করেছেন
১১:২৫
চেক জালিয়াতির মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা লোপাটের ঘটনায় দুদকে বোর্ড কর্তৃপক্ষের অভিযোগ জমা
এইমাত্র
০৯ অক্টোবর ২০২১
১৭:৪২
জাতীয় পার্টির মহাসচিব হয়েছেন মুজিবুল হক চুন্নু
১৭:০৭
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; এর মধ্যে ঢাকায় ১৬৫ জন এবং ঢাকার বাইরের ৫৯ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, এ নিয়ে ২৭ হাজার ৬৭৪ জনের মৃত্যু, নতুন করে ৪১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর

Pages