এইমাত্র
০৫ ডিসেম্বর ২০২১
১৭:১০
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার একজনে, এ ছাড়া নতুন করে ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪৭
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮ জনের ডেঙ্গু শনাক্ত, এর মধ্যে ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে ২১ জন; মোট মৃত্যু ৯৮ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪২
শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিতামূলক বিশ্ব গড়ে তোলার বিকল্প নেই, রোহিঙ্গাদের ফেরাতে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ : বিশ্ব শান্তি সম্মোলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৪:৫৬
রাজারবাগ পীর এবং তাঁর অনুসারীদের কার্যক্রমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে : হাইকোর্টে কাউন্টার টেররিজমের প্রতিবেদন
১৪:০৪
সুচিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, বিদেশে না পাঠালে সরকার পালানোর পথও খুঁজে পাবে না : মির্জা ফখরুল
১৩:৪৬
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে : আইনমন্ত্রী
১২:৩৭
চট্টগ্রামে ড্রেনে পড়ে শিক্ষার্থী সাদিয়া নিহতের ঘটনায় কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না, হাইকোর্টের রুল
১১:৫০
১১ ডিসেম্বর থেকে দেশের সব মহানগরে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত মালিক সমিতির
১০:৫৫
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু, উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৪৮
দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের আপিল
এইমাত্র
০৪ ডিসেম্বর ২০২১
২১:১২
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জনে, এ ছাড়া নতুন করে ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
২০:২৯
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে আগামীকাল রোববার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
১৮:১৮
নিউজিল্যান্ড সফরের দুই টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, বাদ পড়েছেন সাইফ হাসান, ৯ ডিসেম্বর ঢাকা ছাড়বে দল
১৬:৩৭
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচাপায় এমদাদ হোসেন নামে এক সাংবাদিক নিহত
১৬:২০
ঢাকা টেস্ট : আলোর স্বল্পতায় ৩৩ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ১৬১/ ২, কাল খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়
১৬:১৬
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৩ জনের ডেঙ্গু শনাক্ত, এর মধ্যে ঢাকায় ২৪ জন এবং ঢাকার বাইরে ২৯ জন; মোট মৃত্যু ৯৮ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৯
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ানসহ ৯ শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কার
১৩:৫২
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন
১৩:৩৮
ঢাকা টেস্টের প্রথম দিন : বৃষ্টির বাগড়ায় খেলা অপাতত বন্ধ; বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ১২৩/২
১৩:০৮
খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে সরকার, অবিলম্বে বিদেশে পাঠানো না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Pages