এইমাত্র
০৮ ডিসেম্বর ২০২১
১৬:৫৯
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে, এ ছাড়া নতুন করে ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৭
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৮ রানে হেরেছে। স্কোর : পাকিস্তান ৩০০/৪ (ডি.), বাংলাদেশ ৮৭ ও ২০৫ রান
১২:১৩
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১২:০১
আবরার হত্যা মামলার রায় পড়া শুরু
১১:৫৬
শিল্প-কারখানা যথাযথভাবে চালাতে মালিক-শ্রমিক সুসম্পর্ক থাকতে হবে; কারখানার পরিবেশ কেউ অশান্ত করলে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; গ্রিন ফ্যাক্টরি গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান
১১:৩০
ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের ২৭২টি ফেসবুক এবং ১১৫টি ইউটিউব লিংক চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে ১৫টি সরানো হয়েছে, বাকিগুলো সরানোর কাজ চলছে : হাইকোর্টে বিটিআরসির প্রতিবেদন
১১:১৬
প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপিনেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের
১০:৪৫
ডা. মুরাদ হাসানের সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
১০:১০
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ
০৯:৫৮
আবরার হত্যার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে
০৯:৫৮
নীলফামারীর কুন্দুপুরের বউবাজারে ট্রেনে কাটা পড়ে শিশুসহ চার জন নিহত
এইমাত্র
০৭ ডিসেম্বর ২০২১
২০:৪২
সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা, উদ্দেশ্যমূলকভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করাসহ নারীর শ্লীলতাহানি ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেছেন এক শিক্ষার্থী
২০:২০
ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ২০ ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে বিএনপির সমাবেশ
১৭:৪৯
করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করে সবার পুষ্টি নিশ্চিতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে, জলবায়ু পরিবর্তনে খাদ্য উৎপাদনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রতিশ্রুত তহবিল ছাড় করতে হবে : জাপানে অনুষ্ঠিত ‘নিউট্রিশন ফর গ্রোথ’ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:৪৩
জামালপুর জেলা আওয়ামী লীগের কমিটি থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি
১৭:০৯
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে, এ ছাড়া নতুন করে ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৮
জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হচ্ছে, সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত স্পিকারের : ওবায়দুল কাদের
১৬:৫৩
ঢাকা টেস্ট : প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৭৬ রান, বাংলাদেশ এখনো ২২৪ রানে পিছিয়ে
১৬:৪৬
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আইন কোনো বাধা নয়, সরকারই বাধা, গণআন্দোলনের মাধ্যমে তাঁকে বিদেশে পাঠানো হবে : মির্জা ফখরুল
১৬:২৬
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু ১০০ জনের; এ ছাড়া আরও ১১৯ জনের ডেঙ্গু শনাক্ত, এর মধ্যে ঢাকায় ২৮ জন এবং ঢাকার বাইরে ৯১ জন : স্বাস্থ্য অধিদপ্তর

Pages