এইমাত্র
০৪ ডিসেম্বর ২০২১
১০:০১
নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
০৯:৩৬
ঢাকা টেস্ট : বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
এইমাত্র
০৩ ডিসেম্বর ২০২১
২০:২৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী
১৮:৩৮
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৯ জনে, এ ছাড়া নতুন করে ২৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৫৬
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ সৃষ্টি হয়েছে, দেশের সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে
১৭:০৬
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের ডেঙ্গু শনাক্ত, এর মধ্যে ঢাকায় ২৫ জন এবং ঢাকার বাইরে ৭ জন; মোট মৃত্যু ৯৮ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১০
চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
১২:৩০
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুর ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের আজ বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ : সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত
১২:১৫
খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠাতে এবং গণতন্ত্র রক্ষা করতে না পারলে দেশের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে : মির্জা ফখরুল
এইমাত্র
০২ ডিসেম্বর ২০২১
২২:০৭
পাবনার ভাঙ্গুড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির কারণে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
১৮:০৭
ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে বিমান বাংলাদেশ ছাড়া অন্য কোনো এয়ারলাইনসকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
১৭:৩৫
পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
১৭:১১
ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত দুজন শনাক্ত
১৭:০৩
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৮ জনের ডেঙ্গু শনাক্ত, এর মধ্যে ঢাকায় ৪৬ জন এবং ঢাকার বাইরে ৬২ জন; মোট মৃত্যু ৯৮ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:০৩
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে সরকারকে রেহাই দেবে না জনগণ : মির্জা ফখরুল; অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠানোর দাবি
১৬:৪৯
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ, কাল থেকে কার্যকর : বিইআরসি
১৬:৪৭
করোনায় আক্রান্তরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালালে সংশ্লিষ্ট হোটেলকে শাস্তির আত্ততায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
১৬:৪৬
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৬ জনে, এ ছাড়া নতুন করে ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:১৩
আইপি টিভি সংবাদ প্রচার করতে পারবে না, ক্যাবলের মাধ্যমেও প্রচার করবে না, অনুমোদন দেওয়া শুরু হলেও যথেচ্ছভাবে দেওয়া হবে না- তথ্যমন্ত্রী; আইপি টিভির প্রয়োজন আছে কি না ভেবে দেখা ও অনুমোদন দেওয়ার আগে নীতিমালা করার আহ্বান; তথ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোহবান চৌধুরী, মোবাইল অপারেটররা ওটিটির মাধ্যমে যে বিশেষ অনুষ্ঠান করছে তা বন্ধের দাবি
১৩:৫৯
স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি চেয়ে হাইকোর্টে রিট
