এইমাত্র
১৩ ডিসেম্বর ২০২১
১৬:৪৭
ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত
১৫:৪৮
ইভ্যালিতে ক্ষতিগ্রস্ত এক গ্রাহকের মামলায় অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট
১৩:১১
যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের উৎসাহিত করবে : ওবায়দুল কাদের
১২:৪১
মাসুদ রানা সিরিজের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয়, বইয়ের লেখকস্বত্ব শেখ আবদুল হাকিমের : হাইকোর্টের রায়
১০:৫১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
০৮:২৫
নরসিংদীর ঘোড়াদিয়ায় স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, স্বামী আটক
এইমাত্র
১২ ডিসেম্বর ২০২১
২২:০৫
কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা
২২:০১
দেশে পরীক্ষামূলক ৫জি প্রযুক্তির উদ্বোধন, শিগগিরই সারা দেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবা পৌঁছে যাবে : ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবচেয়ে বেশি দরকার কানেক্টিভিটি, এ বিষয়েই জোর দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
১৭:৪০
দেশে নভেল করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ২৮ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৩৭
কানাডায় প্রবেশ করতে না পেরে দেশে ফিরলেন ডা. মুরাদ হাসান
১৭:০৬
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের মামলা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট
১৬:৫২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৩১ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ২৪ জন ও ঢাকার বাহিরে ৭ জন; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫০
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৩১ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ২৪ জন ও ঢাকার বাহিরে ৭ জন; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৯
রাজধানীর বংশালে একটি ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৫:১৭
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৪:৪৪
আমাদের বিশ্বাস মার্কিন প্রশাসন তাদের অযৌক্তিক ও একপেশে সিদ্ধান্ত থেকে সরে আসবে : ওবায়দুল কাদের
১৩:৪৪
র‍্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা অগ্রহণযোগ্য এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
১৩:৩৩
টেলিভিশনগুলোতে প্রচারিত বিজ্ঞাপনের রেট কমপক্ষে শতকরা ৩০ ভাগ বাড়াতে ইউনিলিভারের প্রতি আবারও আহ্বান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো’র
১৩:১৭
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মফিজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
১২:৪১
বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি, যুক্তরাষ্ট্র র‍্যাব কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কল্পনাপ্রসূত : আইনমন্ত্রী

Pages