এইমাত্র
১৭ ডিসেম্বর ২০২১
১৬:৩৯
দেশে নভেল করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৪৩ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৫
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ১৪ জন আক্রান্ত; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৫
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আগামীকাল দুপুর ২টায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে শেষ হবে
১৩:০৫
তিন দিনের সফর শেষে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
১০:৪৬
সফরের তৃতীয় দিনে প্রার্থনায় অংশ নিতে রমনা কালীমন্দিরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
১০:২৪
জাপানের বন্দরনগরী এবং বাণিজ্যিক কেন্দ্র ওসাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
০৯:০৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত, আহত দুই
এইমাত্র
১৬ ডিসেম্বর ২০২১
১৬:৫৪
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:১৩
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ১২ জন এবং ঢাকার বাইরে ৫ জন; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৩
করোনার নতুন ধরনের সংক্রমণের বিস্তার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ভারতের আরও জোরালো সহযোগিতা চাওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী; মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের মূল বিষয় ছিল র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা, এ নিয়ে পরবর্তীকালে আরও আলোচনা হবে
১৪:১৮
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস আরোহী মা-ছেলে নিহত, চালকসহ আহত দুই
১০:৩০
জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
০৯:০০
ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
০৭:৪১
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১৫ ডিসেম্বর ২০২১
১৯:১০
মহানগর ও জেলা সদরের সরকারি স্কুলে ভর্তির লটারি উদ্বোধন, লটারির ফলে ভর্তি কোচিং বাণিজ্য কমানো গেছে : শিক্ষামন্ত্রী
১৭:৩৪
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হেরেছে বাংলাদেশ
১৩:০৬
র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন ঘটনা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী; স্বাধীনতাবিরোধীদের সহযোগিতা না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান
১৩:০৬
সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
১২:৩৫
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ রঙ্গোনা হেরাথের করোনা শনাক্ত, আগামীকালের অনুশীলন স্থগিত
১২:২৯
র্যাবের ওপর নিষেধাজ্ঞা বর্তমান সরকারের ওপরই নিষেধাজ্ঞা, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ২২ থেকে ৩০ ডিসেম্বর জেলা পর্যায়ে সমাবেশ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
