এইমাত্র
২০ ডিসেম্বর ২০২১
১৮:৪৭
সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন আইন করার প্রস্তাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনটি প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি , সম্ভব না হলে সার্চ কমিটির জন্য চার-পাঁচ জনের নাম প্রস্তাব -জিএম কাদের ; নির্বাচন কমিশন পুনগঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে জাতীয় পার্টির সংলাপ
১৭:৩৮
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না : ড. খন্দকার মোশাররফ হোসেন, নিরপেক্ষ সরকার প্রবর্তন করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি
১৭:০৭
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৩৯ জন আক্রান্ত; এর মধ্যে ঢাকায় ১৭ জন ও ঢাকার বাইরে ২২ জন হাসপাতালে ভর্তি; মোট মৃত্যু ১০৩ : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৫
দেশে নভেল করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৫০ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৩৪
রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ
১৬:০৮
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির আট সদস্যের দল
১২:০০
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য আহত, রোগী ও স্বজনেরা নিরাপদে
১০:৪৯
রংপুর মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১০:৪৪
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে হাইকোর্টে এক আইনজীবীর রিট
১০:৪৪
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে সুনাম অর্জন করেছে নৌবাহিনী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে সদস্যদের প্রতি আহ্বান
০৯:৫৪
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সবাই করোনা নেগেটিভ, আগামীকাল থেকে অনুশীলন : খালেদ মাহমুদ সুজন
এইমাত্র
১৯ ডিসেম্বর ২০২১
২১:০৩
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ
২০:০৪
রাজশাহীর চারঘাটের ঝিকরায় দুই দল মাদক ব্যবসায়ীর সংঘর্ষে একজন নিহত, আহত ৫
১৮:১৩
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ১০৩ জনের; এ ছাড়া নতুন করে আরও ৫০ জন আক্রান্ত; এর মধ্যে ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরে ৩২ জন হাসপাতালে ভর্তি : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৪৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত, gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে
১৭:৩৪
দেশে নভেল করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৪৮ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৩৩
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২২ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পররাষ্ট্রমন্ত্রী
১৬:৫১
নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে কাল সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে যাবেন জাতীয় পার্টির আট সদস্যদের প্রতিনিধিদল
১৬:১১
মানুষের সব অধিকার কেড়ে নিয়ে সরকার ক্ষমতায় চেপে বসে আছে; আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে : মির্জা ফখরুল
১২:৫৫
করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম উ‌‌‌দ্বোধন, দেওয়া হচ্ছে বয়স্ক ও ফ্রন্টলাইনারদের

Pages