এইমাত্র
১৬ ফেব্রুয়ারি ২০২২
২০:৩৭
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস
১৬:৫০
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ৩ হাজার ৯২৯ জন; শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫২
চলতি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : চাঁদপুরে শিক্ষামন্ত্রী; রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক
০৮:৪২
প্রখ্যাত গায়ক, সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন : পিটিআই
এইমাত্র
১৫ ফেব্রুয়ারি ২০২২
২০:৪৯
বাংলা আধুনিক গানের প্রবাদপ্রতীম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। কলকাতার একটি হাসপাতালে আজ সন্ধ্যায় ৯০ বছর বয়সে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৬:৩৮
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ৪ হাজার ৭৪৬ জন; শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২২
১১ ক্যাটাগরিতে ১৫ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:১৩
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে, ভাষা সংস্কৃতির সঙ্গে একটি জাতির উন্নতি নির্ভর করে : অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:২৪
বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত
১৩:০১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর রহমান ভাণ্ডারি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ছয় জনের যাবজ্জীবন
১২:২৩
মালয়েশিয়ায় আটক সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির আদালত
১১:২২
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে বসবেন, হাইকোর্টের রুল শুনানি ২২ ফেব্রুয়ারি
১০:২৭
সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১৪ ফেব্রুয়ারি ২০২২
২১:১১
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১০ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে সাকিবের বরিশাল
২০:৪৬
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ
১৭:০৯
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ৪ হাজার ৬৯২ জন; শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০৬
মুশফিকের খুলনাকে সাত রানে হারিয়ে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
১৫:২১
জাতীয় পরিচয়পত্র না থাকলেও টিকাকেন্দ্রে ১২ বছরের ঊর্ধ্বে সবাই নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবে : স্বাস্থ্যমন্ত্রী; নতুন ৭২টি ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন
১৪:০৬
সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বিদায়ী নির্বাচন কমিশন : মাহবুব তালুকদার
১২:০৪
অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়েছে, কোথাও কোথাও সহিংসতা ও প্রাণহানি ঘটেছে : বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার
