এইমাত্র
২১ জানুয়ারি ২০২২
২২:১৯
বিপিএলে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে পাঁচ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স
১৮:২১
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৯২ জন। নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন। গতকাল ছিল ১০ হাজার ৮৮৮ জন। সুস্থ ৭৫২ জন। মোট টেস্ট ৪০১৩৪টি। শনাক্তের হার ২৮.৪৯%
১৬:৫২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল চার উইকেটে জিতেছে
১৬:৪৫
করোনা সংক্রমণ কমলে দ্রুত খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান, দুই সপ্তাহ বন্ধ থাকবে কোচিং সেন্টারও, ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে-শিক্ষামন্ত্রী
১৬:৩৭
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
১৩:১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছে
১৩:০৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল
১১:৪২
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোকসমাগম করা যাবে না : ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
০৮:২১
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত
এইমাত্র
২০ জানুয়ারি ২০২২
১৬:৩৯
দেশে নভেল করোনাভাইরাসে আরও চার জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২৮ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৮৮৮ জন নতুন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৩১
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর নেই; আজ একজন আক্রান্ত, তিনি ঢাকার বাসিন্দা : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাঁর বাসার অন্য সদস্যেরা করোনামুক্ত
১৩:৪৩
আইপিটিভি, ইউটিউবের মাধ্যমে যেন সংবাদ প্রচার না হয়, তা নিশ্চিত করবে হবে : জেলা প্রশাসকদের প্রতি তথ্যমন্ত্রী; আইপিটিভি, ইউটিউব চ্যানেল, ওয়েবপোর্টাল ও পত্রিকার ওয়েবসাইট থেকে সংবাদ প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ অ্যাটকো’র
১৩:৪৩
জেলা প্রশাসকদের ১১ দফা বাস্তবায়ন করতে বলা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
১৩:১৩
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান
এইমাত্র
১৯ জানুয়ারি ২০২২
২১:১১
করোনা পজিটিভ রোগীরা লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকবেন, রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিরা উপসর্গ না থাকলে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই, টাইট মাস্ক পরতে হবে-জাতীয় কারিগরি পরামর্শক কমিটি
১৮:০৯
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমান, সেরা একাদশে নেই ভারতের কোনো ক্রিকেটার
১৬:৩৯
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর নেই; আজও সাতজন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে দুইজন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৩২
দেশে নভেল করোনাভাইরাসে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২৮ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৫০০ জন নতুন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১২:০০
আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম, রমজান মাসের আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনঃনির্ধারণ করা হবে : ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্যমন্ত্রী
