এইমাত্র
১২ জানুয়ারি ২০২২
১৬:১৯
আগামীকাল থেকে ঘরের বাইরে মাস্ক না পরলে জরিমানা, প্রয়োজনে জেল- স্বাস্থ্যমন্ত্রী
১০:৫৯
রাজধানীসহ সারা দেশের সড়ক-মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৫৫
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১০:১১
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা ও রাঙামাটি; মধ্যম ঝুঁকিতে নাটোর, রাজশাহী, রংপুর, লালমনিরহাট, যশোর ও দিনাজপুর : স্বাস্থ্য অধিদপ্তর
১০:০৫
বঙ্গোপসাগরে মিসাইল উৎক্ষেপণ এবং সাবমেরিন অপারেশনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে নৌবাহিনীর সমুদ্র মহড়া সেফগার্ড : আইএসপিআর
এইমাত্র
১১ জানুয়ারি ২০২২
১৮:৩৪
দেশে নভেল করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২৮ হাজার ১০৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৮:০৯
করোনা বিধিনিষেধের কারণে শনিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন, অর্ধেক টিকিট কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হবে-বাংলাদেশ রেলওয়ে
১৭:৪৫
ক্ষমতার উচ্ছিষ্ট ভোগীদের নিয়ে তৈরি হওয়া দল বিএনপি-বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৭:৩৯
বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে পুনর্গঠন করছিলেন, তখনই তাকে হত্যা করা হয়-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:৪৯
করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় আগামী রোববার থেকে চেম্বার আদালতে বিচারকাজ হবে ভার্চুয়ালি
১৫:৩৬
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই; নতুন করে আরও তিন জন আক্রান্ত, এর মধ্যে সবাই ঢাকার বাসিন্দা : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:২৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত, মির্জা ফখরুলের শরীরেও উপসর্গ আছে
১১:০৯
ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ; দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে মুমিনুলের দল
১০:৩৮
ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস
০৯:৫১
চট্টগ্রামে একটি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
এইমাত্র
১০ জানুয়ারি ২০২২
১৯:৫৯
নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচন সবন্বয়কারী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করেছে পুলিশ
১৮:১৯
করোনা প্রতিরোধে দোকানপাট, রেস্তোরাঁ ও গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলকসহ ১১টি বিধিনিষেধ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন
১৬:৪৯
দেশে নভেল করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২৮ হাজার ১০৫ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ২২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই; নতুন করে আরও তিন জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় দুজন এবং ঢাকার বাইরে এক জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৭
নৌকা ডোবানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই; সিটি নির্বাচনে প্রার্থী যেই হোক, আজ থেকে নৌকার প্রচারে মাঠে নামব : শামীম ওসমান
