এইমাত্র
০৪ মার্চ ২০২২
১৫:৫৯
পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৩০, আহত অর্ধশতাধিক
১৩:১২
চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি গার্মেন্টসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১২:০৬
আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন, ১০ টাকা কেজির চাল এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে সব দলীয়করণ করছে তারা : মির্জা ফখরুল
১১:৫০
এ মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে : শিক্ষামন্ত্রী
এইমাত্র
০৩ মার্চ ২০২২
২০:৩৯
দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ দল ঘোষণা, টেস্ট দলে আছেন সাকিব আল হাসান
১৮:১৪
প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ। স্কোর : বাংলাদেশ ১৫৫/৮, আফগানিস্তান ৯৪/১০
১৭:১৪
ইউক্রেনের রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকদের পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে : জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার আসিফ ইসলাম
১৭:০১
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৭ জন; শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪৬
প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৬:৩০
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের নিহতের ঘটনায় রাশিয়ার দূতাবাসের শোক
১৪:৩৮
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৩:১৬
দেশে প্রথমবারের মতো কৃত্রিম হার্ট স্থাপন, ৪২ বছর বয়সী নারীর দেহে হার্ট স্থাপনের কাজটি করেন প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির
১৩:১৫
বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম খুচরা পর্যায়ে ১৫১ টাকা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা নির্ধারণ বিইআরসির, আজ থেকে কার্যকর
১২:৫৮
মারধর ও শ্লীলতাহানির ঘটনায় চিত্রনায়িকা পরী মণির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত
১২:০৪
হোসেনি দালানে বোমা হামলার রায় আগামী ১৫ মার্চ ঘোষণা করবেন আদালত
১১:৪৪
চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণার জন্য দেশের বিজ্ঞান গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
০২ মার্চ ২০২২
২০:৩৬
‘জয় বাংলা’ এখন থেকে দেশের জাতীয় স্লোগান, প্রজ্ঞাপন জারি
১৮:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল হক রানা চার দিনের রিমান্ডে
১৮:২৪
পর্যাপ্ত মজুদ আছে, রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ নেই, অসাধু উপায়ে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা, ৩১ মে সয়াবিন ও ৩১ ডিসেম্বরের পর পামতেল খোলা বাজারে বিক্রি করা যাবে না : বাণিজ্যমন্ত্রী
১৭:২৯
১৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান : ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত
