এইমাত্র
০৭ এপ্রিল ২০২২
১৬:০৪
বিএনপিনেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে হামলা চালানোর অভিযোগ দায়ের করা মামলায় বিএনপির ১২ জনকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত
১৪:৫০
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিষ রায় ওরফে বোতল চৌধুরীকে মাদক মামলায় কারাগারে প্রেরণ, জামিন শুনানি ১০ এপ্রিল
১৩:৪৭
পানি দূষণের কারণে ডায়রিয়া বেশি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
১৩:৪৬
বিবিয়ানা গ্যাসক্ষেত্রে আরও একটি কূপ চালু; এ নিয়ে বন্ধ হওয়া ছয়টির মধ্যে পাঁচটিতে উৎপাদন চলছে : শেভরন বাংলাদেশের মুখপাত্র
এইমাত্র
০৬ এপ্রিল ২০২২
২০:৫৩
জামিনে মুক্ত হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন
১৮:০৬
সিলেটের জৈন্তাপুরে বাস, মোটরসাইকেল, লেগুনা ও টমটমের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
১৭:৫১
রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৬:৩২
বিদেশি ঋণ সময়মতো পরিশোধ করা হয় বলে শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা নেই বাংলাদেশের-সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:২৩
স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে
১৬:১৫
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, নতুন শনাক্ত ৩৬ জন; শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫১
বিএনপিনেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে সমর্থকদের বাধা; পুলিশের লাঠিপেটা, ফাঁকা গুলি, কয়েকজন আটক
১৪:২৯
গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিনেতা ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
১৩:৫৬
বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে
১৩:৩২
আন্তর্জাতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈশ্বিক সমস্যা; দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার; চলতি বছরের শেষে পদ্মা সেতু চালু হবে : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৫২
এনামুল হক ভূঁইয়া এনু, রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা অর্থপাচার মামলার রায় পিছিয়েছে; ২৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত
১১:৫৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল থেকে বিএনপিনেতা ইশরাক হোসেন আটক
এইমাত্র
০৫ এপ্রিল ২০২২
১৬:০৯
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, নতুন শনাক্ত ৩৬ জন; শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৩০
শ্রীলঙ্কায় ক্ষমতাসীন জোট ছেড়েছেন ৪০ জনের বেশি সংসদ সদস্য, এর ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল সরকার
১৫:১৩
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হবে : বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
১২:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে ১২ হাজার ১৬ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্পের অনুমোদন

Pages