এইমাত্র
২৮ ফেব্রুয়ারি ২০২২
১৩:২৮
রপ্তানি নীতি ২০২১-২০২৪-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন; যুদ্ধের পক্ষে নয় বাংলাদেশ, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব
১০:৩৬
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এইমাত্র
২৭ ফেব্রুয়ারি ২০২২
২২:২২
গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
২০:১৬
বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন : বিবিসি
১৭:২৭
গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে আটক ছয়জনকে জবানবন্দির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে
১৬:৩৩
সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ শুরু
১৬:১৪
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৬৪ জন; শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪৫
আগামীকাল কোভিড টিকার বিশেষ ক্যাম্পেইন শেষ হলেও প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে, একই সঙ্গে চলবে দ্বিতীয় ও বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
১২:৫৪
নির্বাচন কমিশন বিএনপির মাথাব্যথা নয়, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না দল : মির্জা ফখরুল
এইমাত্র
২৬ ফেব্রুয়ারি ২০২২
২১:১৫
গাজীপুরের শ্রীপুরে আউটপেস স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
২১:০০
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নির্বাচনের অনুকূল নয়, সবাইকে মাঠে রাখা চ্যালেঞ্জ, বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে : নবনিযুক্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল
১৭:২৬
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে সিইসি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; অন্য চার সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান
১৬:৪৭
প্রথম ডোজের গণটিকা কার্যক্রম আরও দুদিন বাড়িয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে : স্বাস্থ্যমন্ত্রী
১৬:৪৬
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৫৯ জন; শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
০৯:৫৫
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে উপাচার্যের শাস্তির দাবিতে রেজিস্টার অফিসে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
এইমাত্র
২৫ ফেব্রুয়ারি ২০২২
২১:৩০
বাগেরহাটের কচুয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি
১৯:০৪
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ, তাই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে লাল-সবুজের দল
১৬:৩৭
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪০৬ জন; শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০২
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
১৪:১২
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করলেন তারকা ব্যাটার লিটন দাস

Pages