এইমাত্র
০১ নভেম্বর ২০১৮
২২:৫৫
আলোচনা সুন্দর হয়েছে, সন্তোষজনক হয়েছে : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ
২২:৪৮
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপ শেষ
২০:২০
গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপের আনুষ্ঠানিকতা শেষ
১৯:২৩
আওয়ামী লীগ ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছে তা সবাই দেখতে পেয়েছেন, এখন দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী
১৮:৪৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে সংলাপে অংশ নিতে গণভবনে পৌঁছেছেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা
১৭:৩৩
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের উদ্দেশে ড. কামাল হোসেনের নেতৃত্বে রওনা হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা
১৭:৩১
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বি. চৌধুরীর নেতৃত্বে অংশ নেবে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার ১৫ সদস্যের প্রতিনিধিদল
১৭:৩১
৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সিইসি
১৬:৪২
গাজীপুরের কাশিমপুরে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের হামলায় গৌরব চন্দ্র সরকার নামের এক আনসার সদস্য নিহত
১৬:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে যুক্ত হলেন আরো পাঁচজন; তাঁরা হলেন ড. আবদুল মঈন খান, মোকাব্বির খান, গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও আ ও ম শফিক উল্লাহ
১৫:৫৫
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খানের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
১৫:২৮
যত সাজাই হোক, মাথা নত করবে না বিএনপি; অধিকার প্রতিষ্ঠা করা হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৩:৪২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত
১৩:১৯
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ; খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল
১১:২০
সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
এইমাত্র
৩১ অক্টোবর ২০১৮
২৩:০৭
জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছে কৃষকশ্রমিক জনতা লীগ, ৩ নভেম্বর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, নৈশভোজ শেষে নেতারা
২২:০০
কাউন্সিল করে দলের গঠনতন্ত্র ইসিতে জমা দেওয়া হয়েছে এবং সেটা তারা গ্রহণও করেছে; এখন এ ধরনের আদেশ নজিরবিহীন : মির্জা ফখরুল
২১:২৫
ইভিএম ব্যবহারের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ আকারে জারি করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
২০:০৫
সংলাপের জন্য জাতীয় পার্টিকে ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি
১৬:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেবেন আওয়ামী লীগ ও ১৪ দলের ২১ প্রতিনিধি

Pages