এইমাত্র
২৮ অক্টোবর ২০১৮
১৯:৩৩
সাত দফা দাবি নিয়ে সংলাপের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট
১৮:১২
বিএনপিকে পুনর্বাসিত করতে খুনি ও সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন, এজন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে: ওবায়দুল কাদের
১৬:০৩
স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ছাড়লে এবং ভারসাম্যের রাজনীতি হলে জাতীয় ঐক্যফ্রন্টে ফিরে যাবে বিকল্পধারা : মাহী বি. চৌধুরী
১৪:২২
বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল, দল পেয়েছেন চিটাগাং ভাইকিংস
১২:১৪
সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই, ন্যায়সংগত কোনো দাবি থাকলে আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, জনস্বার্থে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান; সংবিধান পরিবর্তন করে ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নেওয়ার সুযোগ নেই : ওবায়দুল কাদের
১২:১৪
শিল্প-বাণিজ্যের প্রসারে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে সব সময় গুরুত্ব দিচ্ছে সরকার, ক্ষমতার ধারাবাহিকতা থাকলে বিশ্বের অন্যতম অর্থনীতি সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:১৮
জিয়া অরফানেজ মামলায় নতুন সাক্ষী নেওয়া ও খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলা চলবে, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল
এইমাত্র
২৭ অক্টোবর ২০১৮
১০:৫৬
বাংলাদেশ বিমানবাহিনীর তেজগাঁও এয়ার মুভমেন্ট ফ্লাইটের নবনির্মিত ভিভিআইপি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৯:২৪
বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিল মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা
এইমাত্র
২৬ অক্টোবর ২০১৮
২১:৫৫
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে সাত উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ; সৌম্য সরকার ১১৭ ও ইমরুল কায়েস ১১৫ রান করেন
২১:২৯
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস, সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতক
২০:৫২
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার
২০:৫০
পঞ্চগড়ে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
১৯:১৮
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ : বাংলাদেশ ২৭৪/২ (৪০ ওভার); জিম্বাবুয়ে ২৮৬ রান
১৮:০৩
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৮৭ রানে লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে ; শন উইলিয়ামস ১২৯ ও ব্রেন্ডন টেইলর ৭৫ রান করেন
১৬:২২
ভারতে অনুপ্রবেশের মামলা থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালাস ও দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছেন শিলংয়ের একটি আদালত
১৪:০৪
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ : জিম্বাবুয়ে ২৮৬/৫ (৫০ ওভার)
১২:৩৭
জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মেনে না নিয়ে তফসিল ঘোষণা করলে প্রতিবাদের ঝড় উঠবে, সবাইকে ঐক্যবদ্ধ করে কঠোর প্রতিবাদ করা হবে : ব্যারিস্টার মওদুদ আহমদ
১২:৩৭
রোহিঙ্গা ফিরিয়ে নিতে সহায়তা করবে চীন, চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
১১:৩৬
চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির নগর কার্যালয়ের সামনে আগামীকাল জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ
