এইমাত্র
০৪ নভেম্বর ২০১৮
১৯:০৮
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর, নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত
১৮:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের জানাজা কাল সোমবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় এবং বাদ আসর যশোর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে
১৮:৩৭
আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাম জাতীয় জোটের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:৩৭
রাজধানীর মতিঝিলে ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক চলছে; যোগ দিয়েছেন অ্যাডভোকেট ড. শাহদীন মালিক ও অধ্যাপক আসিফ নজরুল
১৭:৩১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৬:৫৫
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি; এক রোহিঙ্গা গুলিবিদ্ধ
১৬:৫০
জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধিমালা অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন; কমিশনের বৈঠক চলছে
১৩:০৫
আপনারা এতিমদের আশ্রয় দিচ্ছেন, এর চেয়ে বড় কাজ আর কী হতে পারে : কওমি মাদ্রাসাভিত্তিক আলেমদের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণে এই সরকার কাজ করছে
১২:৫০
সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাভিত্তিক আলেমদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৩৮
সংলাপের মাধ্যমে সংকট নিরসন করলে বিরোধী দল আন্দোলন করবে না, সংকট নিরসনের চাবিকাঠি প্রধানমন্ত্রীর হাতে : রিজভী আহমেদ
১২:০৩
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১৪৩ রানে গুটিয়ে গেছে; এর আগে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৮২ রান করেছিল
১১:৫১
ছোট পরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও আলোচনা হতে পারে, সভা-সমাবেশ করতে বাধা নেই : ওবায়দুল কাদের
১১:৫০
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৮২ রানে
১০:৫০
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাগুলোর ‘শোকরানা মাহফিল’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:১৪
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি : জিম্বাবুয়ে ২৭১/৭ (১১১ ওভার)
এইমাত্র
০৩ নভেম্বর ২০১৮
২২:৩৮
রাজধানীর মোহাম্মদপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় বৈঠক করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদল
২১:৪৩
স্বল্প পরিসরে আবারও সংলাপ চেয়ে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট, বৈঠকে সিদ্ধান্ত; এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২০:২৪
রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক চলছে
২০:০২
নির্বাচন কমিশনের আগামীকালের বৈঠকে তফসিল ঘোষণা ও ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে : ইসি সচিব
১৬:৫০
প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট
