Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৮, ২৫ নভেম্বর ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৮, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
এসআরবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনলো সরকার
জন্মনিবন্ধনে সাল ভুল, সংশোধনে ১১ মাস ধরে ঘুরছেন রোকাইয়ার বাবা
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর জন্মনিবন্ধন সংশোধন পেল রোকাইয়া

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৮, ২৫ নভেম্বর ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৮, ২৫ নভেম্বর ২০২৬
রোকাইয়া। ফাইল ছবি

অবশেষে দীর্ঘ ১১ মাসের ভোগান্তির পর মেয়ের জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কাগজ হাতে পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান। এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হওয়ায় এখন মেয়ে রোকাইয়াকে স্কুলে ভর্তি করাতে আর কোনো বাধা থাকল না। 

জানা যায়, ইপিআই টিকাদান কার্ড অনুযায়ী রোকাইয়ার জন্মতারিখ ২০১৭ সালের ১৪ জুলাই। কিন্তু জন্মনিবন্ধন করার সময় ভুলবশত ২০১৪ সালের ১৪ জুলাই লেখা হয়। এতে বয়স বেড়ে যাওয়ায় নির্ধারিত বয়সের নিয়মের গ্যাঁড়াকলে পড়ে মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছিলেন না বাবা আব্দুর রহমান। জন্মসালের এই ভুল সংশোধনের জন্য তিনি ইউনিয়ন পরিষদে আবেদন করেন। কিন্তু দীর্ঘ ১১ মাস ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঘুরেও কোনো সুরাহা পাননি। সংশোধনের পথ বন্ধ থাকায় চরম হতাশা নিয়ে তিনি গণমাধ্যমের শরণাপন্ন হন।

এ নিয়ে গত ৫ নভেম্বর এনটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর সদ্য বিদায়ী নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস ভুক্তভোগী আব্দুর রহমানকে তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে রোকাইয়ার সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তিনি নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জন্মনিবন্ধনটি সংশোধনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর সংশোধিত জন্মনিবন্ধনের কপি হাতে পান আব্দুর রহমান। 

সংশোধিত কপি হাতে পেয়ে আবেগাপ্লুত আব্দুর রহমান বলেন, আমার ভোগান্তির সংবাদটি প্রকাশ করার জন্য এনটিভির নাচোল প্রতিনিধি ও এনটিভিকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, সংবাদ প্রকাশের পর ইউএনও আমার মেয়ের জন্মনিবন্ধনের ভুলটি সংশোধন করে দিয়েছেন। রোকাইয়াকে এখন স্কুলে ভর্তি করতে আর কোনো সমস্যা হবে না। 

এ বিষয়ে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রোকাইয়ার জন্মনিবন্ধনের জন্মসালের ভুলটি সংশোধন করে দেওয়া হয়েছে। 

সদ্য বিদায়ী নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস বলেন, এনটিভি অনলাইনে সংবাদটি দেখার পর আমি ভুক্তভোগী ওই বাবাকে আমার কার্যালয়ে ডেকে পাঠাই। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে জন্মনিবন্ধনের ভুল সংশোধনের ব্যবস্থা করে দিই।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদ প্রকাশ জন্মনিবন্ধন সংশোধন

সংশ্লিষ্ট সংবাদ: চাঁপাইনবাবগঞ্জ

২৪ নভেম্বর ২০২৬
এসআরবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
১৭ নভেম্বর ২০২৬
কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
১৬ অক্টোবর ২০২৬
সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, বন্ধ ২২ কারখানা
  2. ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
  3. নামের ভুলে ১৮ বছর কারাবাস, মাকে দেখতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি
  4. আবহাওয়া আজ কেমন থাকবে
  5. পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা : মজুরি বোর্ড
  6. মেয়ের ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x