সন্ত্রাস রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেছেন, সন্ত্রাসের রাজনীতি করা সংগঠনগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।
আজ রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জনগণকে দেশের শক্তি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। সন্ত্রাসের রাজনীতি করা সংগঠনগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।’
শামা ওবায়েদ আরও বলেন, বিএনপি ১৯৭১ সালের চেতনাকে ধারণ করে। তবে দেশের স্বার্থ রক্ষা করে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরের পর জানুয়ারি এলেও বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)