Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
কপ৩১ সম্মেলনে সরকারের সঙ্গে মিলে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান শামা ওবায়েদের
জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির
সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাবন্দি : শামা ওবায়েদ
আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘ গড়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি হোটেলে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে শক্তিশালী জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সংহতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।’

আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জোনটা ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ২৫ এবং বাংলাদেশের জোনটা ক্লাবগুলোর আয়োজনে জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার—জাতিসংঘের এই তিনটি মূল স্তম্ভের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে বহুপাক্ষিকতা এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে।

টেকসই উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার পূর্বানুমানযোগ্যতা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে অব্যাহত প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন।

শামা ওবায়েদ টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং সমান সুযোগ লাভের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।

জাতিসংঘের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি এগিয়ে নিতে সম্প্রতি চালু হওয়া ‘ঢাকা ডায়ালগ’-এর মতো উদ্যোগের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের আদি নিবাসে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, জোনটা ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের জোনটা ক্লাবগুলোর প্রতিনিধিসহ অন্যান্য অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: শামা ওবায়েদ

২৪ অক্টোবর ২০২৬
কপ৩১ সম্মেলনে সরকারের সঙ্গে মিলে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান শামা ওবায়েদের
১৩ অক্টোবর ২০২৬
দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ
১৩ অক্টোবর ২০২৬
সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিনেতা হত্যায় দেবরকে দায়ী করে নিহতের স্ত্রীর সংবাদ সম্মেলন
  2. আগামী সপ্তাহে নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযান
  3. তিস্তার চরে পানির সংকটে টিকে থাকার লড়াই কৃষকদের
  4. মানিকগঞ্জে সড়কের উন্নয়নকাজ শুরু, প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস খাদ্যমন্ত্রীর
  5. চাঁদাবাজি বন্ধে নতুন আইন করা হচ্ছে : আইজিপি
  6. ফিজিক্স টেস্ট সম্পন্ন, রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x